Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরির সৌজন্যে শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে ভারত। বিরাটকে যোগ্য সঙ্গত লোকেশ রাহুলেরও। বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচে চার জয় তুলে নিয়ে দারুণ ছন্দে রয়েছেন রোহিত শর্মারা। তবে তার মধ্যেই কিছুটা অস্বস্তি তৈরি করেছে হার্দিক পাণ্ড্যের চোট। ইতিমধ্যেই বিসিসিআই জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালার ম্যাচে খেলতে পারছেন না হার্দিক। এমনকি দলের সঙ্গেও তিনি যাননি। এই পরিস্থিতিতে তাঁর জায়গায় দলে কে আসবেন এখ‌ন সেটাই লাখ টাকার প্রশ্ন। তবে বাংলাদেশ ম্যাচে পাঁচ নম্বরে কে নামবেন তা নিয়ে যে বিভ্রান্তির তৈরি হয়েছিল ড্রেসিংরুমে সেটা মেনে নিলেন রোহিত।

বাংলাদেশ ম্যাচের পরে, রোহিত শর্মা জানান, শার্দুল ঠাকুর পাঁচ নম্বর পজিশনে ব্যাট করতে তৈরি ছিলেন। কিন্তু শ্রেয়াস আইয়ারকে আউট হতেই রাহুল মাঠের ভিতরে চলে গিয়েছিলেন, যার ফলে তখন তাঁকে আর ফেরৎ আনা সম্ভব ছিল ‌না যার ফলে এই অলরাউন্ডার তাঁর সুযোগ মিস করেন।

“আমি শার্দুলকে বলেছিলাম যে বলে শ্রেয়াস আইয়ার আউট হয়ে গেলেন, সেই বলে প্রস্তুত হতে। আমি তাকে বলেছিলাম ‘শার্দুল, তুমি পরের দিকে থাকবে’। কিন্তু শ্রেয়াস সেই ডেলিভারিতে আউট হয়ে গেলেন এবং শার্দুল যখন প্রস্তুত হয়ে নামলেন, ততক্ষণে রাহুল ঢুকে গেছে। ব্যাট করতে,” ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আপলোড করা একটি ভিডিওতে শুভমান গিলকে রোহিত বলেন।

গিল বলেন যে ভক্তরা শার্দুলের ব্যাট দেখার জন্য অপেক্ষা করছিলেন, যা শুনে রোহিত বলেন, “সে সুযোগ পাবে। সে বড় ম্যাচের খেলোয়াড়।”

ম্যাচে কোহলির পারফরম্যান্স সম্পর্কে কথা বলতে গিয়ে, ডানহাতি ব্যাটারের ৪৮তম ওডিআই সেঞ্চুরি যা তাঁকে তেন্ডুলকরকে স্পর্শ করার কাছাকাছি পৌঁছে দিয়েছে তারও প্রশংসা করেন রোহিত।

অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক জয়ে ৮৫ এবং অপরাজিত ৫৫ রানের অবদানের পরে কোহলি ছয়টি চার এবং চারটি ছক্কা-সহ ৯৭ বলে সেঞ্চুরি হাঁকান। এই সেঞ্চুরির সঙ্গে চার ইনিংসে তৃতীয়বার পঞ্চাশের বেশি রান করলে‌ন।

কিন্তু বাংলাদেশের জন্য, চার ম্যাচে তৃতীয় পরাজয়ের ফলে তাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার রাস্তা কঠিন হয়ে গেল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *