অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ জেতা হয়তো হল না কিন্তু অধিনায়ক হিসেবে রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন রোহিত শর্মা । বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করে ফেললেন তিনি। ব্যাট হাতে ওপেন করতে নেমে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুটা তাঁর চেনা ছন্দেই করেছিলেন তিনি। ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলে আউট হন রোহিত। তাঁর এই ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি। দশম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হন তিনি। তবে তাঁর আগেই ছুঁয়ে ফেলেছেন রেকর্ড।
সেমিফাইনালেও রোহিত ৪৭ রানেই ফেরেন প্যাভেলিয়নে। তার পর ফাইনাল। পর পর দু’বার মাত্র তিন রানের জন্য হাফ সেঞ্চুরি হারান তিনি। তবে তাতে তাঁর রেকর্ড আটকায়নি। এতদিন শীর্ষে ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এই বিশ্বকাপে রোহিত ২৯ রানে এগিয়ে গেলেন।
বিশ্বকাপে অধিনায়কের সর্বোচ্চ রান:
৫৯৭ – রোহিত শর্মা (ভারত) ২০২৩
৫৭৮ – কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ২০১৯
৫৪৮ – মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ২০০৭
৫৩৯ – রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২০০৩
৫০৯ – অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ২০১৯
তবে এখন আর কোনও রেকর্ডই ভারতীয় দলকে আনন্দ দিচ্ছে না। যে দৃঢ়তার সঙ্গে ভারতীয় ক্রিকেট দল এই পর্যন্ত পৌঁছেছিল তাতে অতি বড় নিন্দুকও ধরেই নিয়েছিল এবারের চ্যাম্পিয়নশিপ ট্রফি নাম লেখাই রয়েছে ভারতের। কিন্তু শেষবেলায় গিয়ে হতাশ করল তাঁরা। কোথাও একটা হতোদ্যম হয়ে পড়ল।
বিশ্বকাপ ফাইনালে প্রথম হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তার পর করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৫৬ বলে মাত্র চারটি বাউন্ডারির সাহায্যে এই রানে পৌঁছন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান, ৫০ সেঞ্চুরি, সচিনের রেকর্ড ভেঙে দেওয়া— সবই ছিল ভারতীয় দলের কাছে। সঙ্গে টানা ১০ ম্যাচে জয়ও। কিন্তু শেষরক্ষা হল না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
