Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ দরজায় টোকা দিচ্ছে এবং ক্রিকেট ফ্যানরা এই টুর্নামেন্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা ৩০ অগস্ট থেকে শুরু হবে৷ উদ্বোধনী ম্যাচে, পাকিস্তান মুলতানে নেপালের বিরুদ্ধে মুখোমুখি হবে৷ ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে টিম ইন্ডিয়া তাদের অভিযান শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এই মহাদেশীয় ইভেন্টটি ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য বিশেষ হতে চলেছে কারণ এই জুটি সচিন তেন্ডুলকরের স্মরণীয় রেকর্ডকে ছাঁপিয়ে যেতে পারেন।

ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকা তাঁর ২২ বছরের দীর্ঘ এশিয়া কাপ (ওডিআই) কেরিয়ারে মোট ৯৭১ রান করেছেন এবং সবচেয়ে বেশি রান-সহ ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা ৭৪৫ রান নিয়ে পঞ্চম স্থানে এবং বিরাট কোহলি ৬১৩ রান নিয়ে ১২তম স্থানে রয়েছেন।

আসন্ন এশিয়া কাপে (ওডিআই) সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় সচিনকে ছাঁপিয়ে যেতে রোহিতের প্রয়োজন ২২৬ রান এবং বিরাটের ৩৫৮ রান।

বিরাট এবং রোহিত তাঁদের প্রজন্মের সেরা দুই ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই, এবং এশিয়া কাপ ২০২৩ তাঁদের থেকে সেরাটা বের করে আনবে ধরেই নেওয়া যায়। বিশেষ করে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে।

এর আগে, রোহিত বলেছিলেন যে একটি খেলা বা টুর্নামেন্ট হারলে একজন ব্যক্তি হিসাবে তাঁকে পরিবর্তন করা যায় না।

“একজন ব্যক্তি তাঁর সাফল্য বা ব্যর্থতাকে সঙ্গে ন্য়ে রাতারাতি পরিবর্তন হয়ে যেতে পারেন না। আমি মনে করি না একটি ফলাফল বা একটি চ্যাম্পিয়নশিপ একজন ব্যক্তি হিসাবে আমাকে পরিবর্তন করতে পারে। আমি গত ১৬ বছরে একজন ব্যক্তি হিসাবে পরিবর্তীত হয়নি এবং আমি কিছুই মনে করি না। সে দিক থেকে দেখতে গেলে পরিবর্তনের কোনও প্রয়োজন নেই,” রোহিত বেঙ্গালুরুতে এশিয়া কাপ ক্যাম্পে যোগ দেওয়ার ঠিক আগে একটি সাক্ষাৎকারে পিটিআইকে বলেছিলেন।

“আগামী দু’মাসে আমি কীভাবে আমার লক্ষ্য অর্জন করতে পারি, আমার এবং আমার দলের জন্য সেটাই ফোকাস থাকবে। একজন ব্যক্তি এক বা দুই মাসের মধ্যে পরিবর্তন হতে পারে না,” তিনি যোগ করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *