অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন, শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এমনটাই ঘোষণা করেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে বক্সিং ডে-তে শুরু হবে, দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি কেপটাউনে শুরু হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় গায়কোয়াড় ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন। স্ক্যান করানোর পর বিশেষজ্ঞের পরামর্শে বিসিসিআই মেডিকেল টিম তাঁকে সফরের বাকি অংশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দলে গায়কোয়াড়ের পরিবর্ত হিসেবে অভিমন্যু ঈশ্বরণকে ডাকা হয়েছে। বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত চোট সারিয়ে ফিটনেস ফিরে পেতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে থাকবেন তিনি। আঙুলের চোটের কারণে বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অংশ নিতে পারেননি এই ওপেনার।
টসের পরই কেএল রাহুল জানিয়েছিলেন যে গায়কোয়াডকে তাঁর আঙুলে চোটের কারণে বেঞ্চে রাখা হয়েছে এবং রজত পতিদারের ওডিআইতে অভিষেক হয়েছে। “রুতুরাজ দ্বিতীয় ওডিআইতে ফিল্ডিংয়ের সময় তার অনামিকাতে যে চোট পেয়েছিলেন তা থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। তিনি বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন,” বিসিসিআই তৃতীয় ও শেষ ওয়ানডে শুরুর আগে বলেছিল।ষ বৃহস্পতিবার।
এদিকে, ফাস্ট বোলার হর্ষিত রানা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বেনোনীর উইলোমুর পার্কে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে চার দিনের ম্যাচ থেকে বাদ পড়েছেন। নির্বাচক কমিটি রজত পাতিদার, সরফরাজ খান, আভেশ খান এবং রিঙ্কু সিংকে ভারত এ-এর দলে যুক্ত করা হয়েছে এবং কুলদীপ যাদবকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা এ-এর বিরুদ্ধে চার দিনের ম্যাচের জন্য ভারত এ-র আপডেটেড স্কোয়াড: অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), সাই সুধারসন, রজত পতিদার, সরফরাজ খান, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আভেশ খান, নবদীপ সাইনি, আকাশ দীপ, বিদ্যাথ কাভেরাপ্পা, মানব সুথার এবং রিঙ্কু সিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
