Cart Total Items (0)

Cart

All Sports
সচিন তেন্ডুলকর

অলস্পোর্ট ডেস্ক:  তিনি যেখানেই যান সেখানেই নিজের ছাপ রেখে যান কোনও না কোনওভাবে। এই মুহূর্তে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণ করছেন তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর । প্রথম দিন থেকেই নিজের ভ্রমণের আপডেট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথম তদিন তিনি পোস্ট করেছিলেন বিমান থেকে কাশ্মীর পাহাড়ের ভিডিও। পরদিন দেখা যায়, গাড়ি থেকে নেমে কাশ্মীরের রাস্তায় স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠতে। শুক্রবার তিনি পোস্ট করেন গুলমার্গে পরিবারের সঙ্গে তুষারপাত উপভোগ করার দৃশ্য। সেই সব ছবি ও ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।

শনিবার অবশ্য তিনি পৌঁছে গেলেন তাঁর কাছে যাঁর জন্য সচিন স্বয়ং ভগবান। তিনি আমির হুসেন লোন। তিনি জম্মু-কাশ্মীরের হয়ে প্যারা ক্রিকেট দলের অধিনায়ক। ৩৪ বছরের এই ক্রিকেটারের সঙ্গে দেখা করতে হাজির সচিন তাঁকে তাঁর সই করা ব্যাটও উপহার দিলেন। আমির চেয়েছিলেন তাঁর প্রেরণার সঙ্গে দেখার করতে আর সেই খবর তাঁর কানে পৌঁছতেই আর দেড়ি করেননি সচিন।

সচিন তাঁর প্রেরণা হলে কী হবে, স্বয়ং সচিন আমিরের এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেই ক্রিকেট খেলার ফ্যান হয়ে গেলেন। আট বছর বয়সে এক দুর্ঘটনায় তাঁর দুই হাতই হারিয়ে ফেলেন। তার পর থেকে ক্রিকেট খেলাটে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন আমির। তিনি পা দিয়ে বল করেন আর কাঁধ ও গলা দিয়ে ব্যাট করেন। আমিরে ভিডিও দেখেছিলেন সচিন। এবার তাঁর সঙ্গে দেখা করে তাঁর স্টান্ট শেখার চেষ্টাও করলেন তিনি।

দেখুন সেই ভিডিও—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *