Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:  ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের ওপেনার সাই সুদর্শন-এর আউট হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইর্মাজিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরে গিয়েছে ভারত।  

এসিসি ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচে সাই সুদর্শনের শতরান জিততে সাহায্য করেছিল ভারতকে। রবিবারও তিনি শুরুটা ভালই করেছিলেন। কিন্তু এই বাঁ হাতি ব্যাটসম্যান রবিবার ফাইনালে আশানুরূপ রান করতে পারেননি। তাঁর আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে দল। তবে ফাইনালে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। সুদর্শনের আউটটা কি নো বলে হয়েছিল? সেই নিয়ে উঠছে প্রশ্ন।

তাঁর আউট হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের মধ্যে শোরগোল পরে গিয়েছে। আর্শাদ ইকবালের বলে একটা পুল শট মারেন তিনি বলটি অনেক উঁচুতে উঠে যায়। মহম্মদ হ্যারিস খুব সহজেই ক্যাচ ধরে নেন। কিন্তু রিপ্লেতে দেখা যাচ্ছে পাকিস্তানি বোলারের সামনের পা পপিং ক্রিজের খুব কাছে ছিল। এটা দেখার পরই সোশ্যাল মিডিয়াতে একাংশের মনে হয়েছে এটা নো বল ছিল। কিন্তু মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত ব্যাটারের বিরুদ্ধেই গিয়েছে।  

রবিবার ফাইনালে পাকিস্তানের ব্যাটার তায়াব তাহিরের শতরান পাকিস্তানকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে দেয়। মাত্র ৭১ বলে ১০৮ রান করেন তাহির। তাঁর এই রানের ভর করেই পাকিস্তান ৩৫২ রান তোলে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

ভারত ম্যাচের শুরুটা ভালই করেছিল। কিন্তু তারপর ৪০ ওভারে ২২৪ রানে সব উইকেট পড়ে যায়। টসের পর থেকেই সবকিছু ভারতের বিপক্ষে যেতে শুরু করে। টসে জিতে তাঁরা পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে বলে। বিশেষজ্ঞদের মতে প্রথমে ব্যাট না করার সিদ্ধান্ত ভুল ছিল। কারণ এই র্টুনামেন্টে রান তাড়া করতে নেমে দলগুলি মোট আটটি ম্যাচে হারের মুখ দেখেছে।

পাকিস্তান-এ দলে আটজন আন্তর্জাতিক স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে খেলতে নেমেছিল। সেদিকে ভারতের অনূর্ধ্ব ২৩ দলের কারও সেই স্তরে ক্রিকেটে খেলার কোনও অভিজ্ঞতা নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *