Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে এই মরশুমে রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে। ম্যাচটি শেষ ওভারে খুব উত্তেজনাপূর্ণ ভাবে শেষ হয়েছিল। যেখানে লখনউ বোলাররা দুরন্ত বোলিং করে রাজস্থানের ব্যাটিংকে চাপে ফেলে দিয়েছিল। কেএল রাহুলের টিমের বিরুদ্ধে ১০ রানে হেরেছে রাজস্থান।

রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ম্যাচের পর লখনউ বোলারদের তাদের জয়ের জন্য় পুরো কৃতিত্ব দেন। আর নিজের দলের ব্যাটারদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন সঞ্জু। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করে রাজস্থান রয়্যালস। প্রথম উইকেটে তারা ৮৭ রানের চমৎকার জুটি গড়ে। তবে এর পর একের পর এক দ্রুত উইকেট হারাতে শুরু করেন সঞ্জুরা। এর পর ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লখনউ। এই প্রসঙ্গে সঞ্জু স্যামসন বলেছেন, ‘ম্যাচটা হেরে একেবারেই ভালো লাগছে না। জয়পুরে প্রথম খেলাটা আমরা জিততে চেয়েছিলাম। আমরা অবশ্যই এর থেকে শিক্ষা নেব এবং এগিয়ে যাব। আমাদের ব্যাটিং লাইন আপ যা, তাতে এটি নিঃসন্দেহে তাড়া করে জেতার মতো স্কোর ছিল। কিন্তু ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। কন্ডিশনকে খুব ভালো ব্যবহার করেছে।।’

ম্যাচটা একটা সময়ে রাজস্থানের হাতের মুঠোয় চলে এসেছিল। কিন্তু লখনউয়ের বোলাররা রাজস্থানের হাত থেকে সেই ম্যাচ বের করে নেন। সঞ্জু স্যামসনের মতে, ‘ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমরা যখনই ওদের পেটাতে গিয়েছি, তখনই উইকেট হারিয়েছি। শেষ ৫ ওভারে ৫০ দরকার ছিল। এই উইকেটে ওরা যে ভাবে বোলিং করছিল, তা সত্যিই দুরন্ত। তবে একটি খেলা জিতলে বা হারলেও, সেখান থেকে শিক্ষা নেওয়াটাই এই খেলার সৌন্দর্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *