সূর্যকুমার যাদব
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাখাপত্তনমে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অবশ্যই সেরা ছিলেন। ডান-হাতি ব্যাটারের ৪২ বলে ৮০ এবং রিংকু সিংয়ের একটি অপরাজিত ক্যামিও বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি থ্রিলারে ভারতকে ২০৯ রান তাড়া করতে সাহায্য করেছিল।
সূর্যকুমার ভারতের হয়ে তাঁর অধিনায়কত্বের অভিষেকে নয়টি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে একটি খোলামেলা আড্ডায় সূর্যকুমারকে খেলায় তার চূড়ান্ত স্কোর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং এতে তার প্রতিক্রিয়া ছিল অসাধারণ। “আরে বাপ রে,” মুখে মিষ্টি হাসি নিয়ে বললেন সূর্যকুমার।
শেষ ওভারে সাত রান দরকার ছিল, ভারত পরপর তিনটি উইকেট হারায় যার মধ্যে চার ও পাঁচ বলে দু’টি রান আউট। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান রিংকু সিং। রিংকু, একজন বাঁ-হাতি ব্যাটসম্যান যিনি ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। শেষ বলে তখন জিততে এক রান দরকার তখন তিনি ছক্কা হাঁকান যা নো-বল হওয়ায় ছয় রান দেওয়া হয়নি তবে নো বলের জন্য একদিন নিয়ে জয় তুলে নেয় ভারত।
ভারত ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের আগের সেরা ২০৮ রান তাড়া করেছিল। “মাঠে ছেলেরা যেভাবে প্রতিভা প্রদর্শন করেছে তাতে খুব খুশি। আমাদের চাপে রাখা হয়েছিল, কিন্তু সবাই যেভাবে খেলায় ফিরে এসেছিল, তা দুর্দান্ত ছিল,” সূর্যকুমার জয় সম্পর্কে বলেছেন।
তার ভারতের নেতৃত্ব সম্পর্কে, সূর্যকুমার বলেছিলেন, “আমি মনে করি এটি একটি গর্বের মুহূর্ত, যখনই আপনি ক্রিকেট খেলেন, আপনি ভারতের প্রতিনিধিত্ব করার কথা ভাবেন, এটি উপলব্ধি করতে কিছুটা সময় লাগবে তবে খুব গর্বিত।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
