অলস্পোর্ট ডেস্ক: তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত ১১ জানুয়ারি থেকে। সিরিজ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সিরিজটি ভারতীয় ক্রিকেটের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেমন একদিনের সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রত্যাবর্তন ঘটতে যচ্ছে, তেমন ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া আইসিসি টি২০ বিশ্বকাপের আগে টি২০ দলটা চুড়ান্ত ভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ৫০ ওভার ফরম্যাটের ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভারতীয় দলে অন্তরভুক্তি ঘটবে, এটা বলাই যায়। একদিনের ক্রিকেটের ম্যাচের জন্য ভারতীয় দল বদোদারায় মিলিত হবে ৭ জানুয়ারি। ১১ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচের পর রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ১৪ জানুয়ারি, ইন্দোরে ১৮ জানুয়ারি। টি২০ ভারতীয় দলের ক্রিকেটারদের নাম ইতিমধ্যেই বিসিসিআই ঘোষণা করলেও, একদিনের ক্রিকেট স্কোয়াড এখনও ঘোষণা করেনি। ৩ বা ৪ জানুয়ারি অনলাইন মিটিংয়ের মাধ্যমে নির্বাচকমন্ডলী একদিনের ক্রিকেটের দল বেছে নেবে চুড়ান্ত ভাবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াডে আছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ছাড়া অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিংকু সিং, যশপ্রীত বুমরা, হরষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্থী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ। এই ফরম্যাটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত নাগপুরে ২১ জানুয়ারি, রায়পুরে ২৩ জানুয়ারি, গুয়াহাটিতে ২৫ জানুয়ারি, বিশাখাপত্তনমে ২৮ জানুয়ারি, তিরুবনন্তপুরমে ৩১ জানুয়ারি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
