Cart Total Items (0)

Cart

All Sports India
টাইম আউট বিতর্ক

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলছেন না শাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচ জেতার পর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল টানা চতুর্থ জয়ের দিকে তাকিয়ে রয়েছে। বাংলাদেশ এখনও পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপে তাদের তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচে তাদের নিয়মিত অধিনায়ক শাকিব আল হাসানকে ছাড়াই খেলবে বাংলাদেশ। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

টসের ঠিক আগে ঘোষণা করা হয় ভারতের বিপক্ষে খেলবেন না শাকিব আল হাসান। ভারতের বিপক্ষে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ব্যাটিং বেছে নেওয়া নাজমুল হোসেন শান্ত কেন শাকিব আল হাসান খেলছেন না তার কারণ জানিয়েছেন।

“আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আজ ব্যাট করতে চাই। একটি নতুন উইকেট মনে হচ্ছে। আমরা যদি কিছু ভাল স্কোর করি, তাহলে দলের জন্য ভাল হবে। শাকিব খেলতে পারছে না ওর জায়গায় নাসুম আসছে। আশা করি আমরা আমাদের ফর্ম ধরে রাখব। আমি আশা করি এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে। আমরা দর্শকদের দেখতে ভালোবাসি, আশা করি তারা উভয় দলকে সমর্থন করবে। হাসান তাসকিনের জায়গায় এসেছে,” বলেন নাজমুল হোসেন।

বুধবার অধিনায়ক শাকিব আল হাসান সম্পর্কে একটি আপডেট জারি করেছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে। আগের ম্যাচে দৌঁড়তে গিয়ে চোট পান শাকিব। তিনি তাঁর কোটা দশ ওভার বল করেছিলেন, তবে বোঝা যাচ্ছিল যে তিনি ব্যথা হচ্ছিল। খেলার পর, তিনি ম্যাচ-পরবর্তী আলোচনায় আসেননি।

প্রাক-ম্যাচের সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে অভিজ্ঞ অলরাউন্ডারের খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সে যদি খেলতে প্রস্তুত না হয় তবে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেব না। তবে সে যদি প্রস্তুত থাকে তবে সুযোগ রয়েছে। সে আগামীকাল খেলবে।”

“তিনি গতকাল একটি ভাল ব্যাটিং সেশন করেছিলেন এবং উইকেটের মধ্যে কিছুটা রান করেছিলেন। আমরা আজ একটি স্ক্যান করেছি, তাই আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে সে ঠিক আছে। আমরা এখনও বোলিং নিয়ে চেষ্টা করিনি। তাই তিনি আগামীকাল সকালে আসবেন এবং আমরা তাকে আবার মূল্যায়ন করব এবং তারপর সিদ্ধান্ত নেব,” হাথুরুসিংহে যোগ করেছেন। তবে শেষ মুহূর্তে বাংলাদেশ প্রথম এগারো ঘোষণা করার পর দেখা যায় খেলছেন না শাকিব।

বাংলাদেশ (প্লেয়িং ইলেভেন): লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (ডাব্লু), মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (ডাব্লু), হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *