Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের জন্য ১৫ সদস্যের নাম ঘোষণা করল বিসিসিআই নির্বাচক কমিটি। প্রত্যাশিতভাবেই দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, অধিনায়ক শুভমান গিল, দুই উইকেটকিপার কে এলে রাহুল ও ঋষভ পন্থ জায়গা পেয়েছেন অন্যদের সঙ্গে। তবে সহ অধিনায়ক শ্রেয়স আয়ারের নাম থাকলেও, সেন্টার অফ এক্সেলেন্সের সবুজ সংকেত পাওয়ার পরই মাঠে নেমে খেলার অনুমতি পাবেন তিনি। তবে একিদনের ক্রিকেটের দল নির্বাচনে সামান্য হলেও চমক আছে।

দেবদূত পাড়িক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেলের ভাগ্যে শিকে ছিঁড়ল না। হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাকে আপাতত এই সিরিজে রাখা হয়নি। মহম্মদ সিরাজের দলে প্রত্যাবর্তন ঘটলেও অনেক জল্পনা কল্পনার পরও ভারতীয় দলে ফেরা হল না বাংলার পেসার মহম্মদ শামির। দলে নেই অক্ষর প্যাটেল, স্পিন বোলিং সামলানোর দায়িত্ব মূলত থাকছে কুলদীপ যাদবের ওপর।

দক্ষিণ আফ্রিকা সিরিজে চোট পাওয়ার পর শুভমান গিলের ফিটনেস নিয়ে চিন্তা ছিল। তবে সে আশঙ্কা দূর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ক্রিকেট ম্যাচের সিরিজে শুভমান নেতৃত্বে দেওয়ার দায়িত্বেই থাকলেন। ১১ জানুয়ারি বদোদারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচ খেলবেন। শ্রেয়সকে শর্তসাক্ষেপে দলে রাখলেও ইশান কিষাণের জায়গা হয়নি। বরং ঋষভ পন্থই নির্বাচিত হয়েছেন। টি২০ বিশ্বকাপ ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে এখনও বিসিসিআই নির্বাচক কমিটি হার্দিককে ১০ ওভার বল করার মতো উপযুক্ত মনে করেনি। সে কারণে এখন তিনি দলের বাইরে। নিতীশ কুমার রেড্ডিকে নেওয়া হয়েছে হার্দিকের জায়গায়। বিশ্রাম দেওয়া হল পেসার যশপ্রীত বুমরাকেও টি২০ বিশ্বকাপ ও ২০২৭ একদিনের বিশ্বকাপের তাঁকে পুরোপুরি ফিট হয়ে পাওয়ার ভাবনায়।

ভারতের একদিনের ক্রিকেটের দল:‌ শুভম গিল(‌অধিনায়ক)‌, শ্রেয়স আয়ার(‌সহ অধিনায়ক)‌, রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল(‌উইকেটকিপার)‌, ঋষভ পন্থ(‌উইকেটকিপার)‌, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হরষিত রাণা, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, নিতীশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *