সমর্থকদের জন্য অ্যাপ উদ্বোধন করলেন শাহরুখ
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল শুরুর আগেই সমর্থকদের জন্য দারুণ চমক নিয়ে এল কেকেআর। মঙ্গলবার এসে গেল নাইট সমর্থকদের জন্য আনল একটি অ্যাপ যার নাম ‘নাইট ক্লাব’। যে অ্যাপের মাধ্যমে সমর্থকদের উৎসাহ আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে নাইট রাইডার্স। আজ এক ভিডিওর মাধ্যমে এই অ্যাপটির উদ্বোধন করলেন দলের মালিক শাহরুখ খান।
এই অ্যাপে সমর্থকরা যোগ দিলে বিভিন্ন জিনিস পেতে পারেন। এছাড়া নাইট রাইডার্সের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যেতে পারে, তেমনই দলের জার্সি পেতে পারেন সমর্থকরা। সমর্থকদের সেই অ্যাপে যোগ দিতে বলছে নাইট রাইডার্স। নাইটদের মার্কেটিং প্রধান বৃন্দা দে বলেন, “সমর্থকদের সঙ্গে কেকেআরের সম্পর্ক খুব ভাল। তিন বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে নাইটরা। করোনা অতিমারির পর সমর্থকদের আরও কাছে পেতে চাই আমরা। সেই কারণেই এই নাইট ক্লাব অ্যাপটির উন্মোচন করা হল। সমর্থকদের দারুণ অভিজ্ঞতা দিতে চাই। তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিতে চাই। সমর্থকদের কাছে অনুরোধ করব এই অ্যাপে যোগ দিয়ে নিজের দলকে আরও উৎসাহিত করুন।“
১লা এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে কেকেআর। গতকালই নাইটদের নতুন অধিনায়ক হিসেবে নীতিশ রানার নাম ঘোষণা করা হয়েছিল। আজ এই অ্যাপ নিয়ে এসে সমর্থকদের নতুন চমক দিল নাইটরা।
