Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের কয়েক ঘণ্টা পর, আহমেদাবাদ থেকে ট্রেনে করে মুম্বই যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে। দুবে জানান যে তিনি তাঁর ছেলে এবং বাবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে ছিলেন; তাই তিনি দলের বাকিদের সঙ্গে ফ্লাইট ধরার জন্য অপেক্ষা করতে পারেননি। স্ত্রী ও এক বন্ধুর সঙ্গে দুবে আহমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার জন্য একটি ৩-টায়ার এসি ট্রেনে ওঠেন, কারণ ওই রুটের সমস্ত ফ্লাইট বুক করা ছিল।

দুবে একটি অনুষ্ঠানে বলেন, “বাড়িতে গিয়ে আমার নিজের সন্তান আর বাবার সঙ্গে দেখা করার জন্যমুখিয়ে ছিলাম, তাই আমি সকাল সকাল বাড়ি চলে এসেছিলাম। অপেক্ষা, করতেই পারছিলাম না।”

ভক্তরা যাতে চিনতে না পারেন সে কারণে তিনি মাস্কও পরেছিলেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, প্রথমে তিনি নিজের এবং পরিবারের জন্য বিমানের টিকিট বুক করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি। যদিও সড়কপথে ভ্রমণ একটি বিকল্প ছিল, তিনি ট্রেনকেই বেছে নেন কারণ এতে যাত্রা দ্রুততর হয়।

দুবে ব্যাখ্যা করেন, “কোনও ফ্লাইট পাওয়া যাচ্ছিল না, তাই আমি আহমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার জন্য ভোরবেলার ট্রেন ধরার সিদ্ধান্ত নিই। আমরা সড়কপথেও যেতে পারতাম, কিন্তু ট্রেন তাড়াতাড়ি পৌঁছবে।”

স্ত্রী ও এক বন্ধুর সঙ্গে দুবে থার্ড এসি-র টিকিট জোগাড় করতে সক্ষম হন। তবে, এই সিদ্ধান্তটি তাঁর ঘনিষ্ঠ মহলে উদ্বেগের সৃষ্টি করে। “আমরা যাদের সঙ্গেই কথা বলেছি—পরিবার ও বন্ধুরা—সবাই চিন্তিত ছিল। তারা বারবার জিজ্ঞাসা করছিল, ‘স্টেশনে বা ট্রেনে যদি কেউ তোমাকে চিনে ফেলে?'”

নিজের পরিচয় গোপন রাখতে দুবে একটি টুপি, একটি মাস্ক এবং একটি লম্বা হাতার টি-শার্ট পরেছিলেন। তিনি কৌশলগতভাবে ভোর ৫:১০-এর যাত্রাও বেছে নিয়েছিলেন, এই আশায় যে ওই সময়ে প্ল্যাটফর্মে ভিড় কম থাকবে। তিনি আরও বলেন, “আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত আমি গাড়িতে অপেক্ষা করব, তারপর তাড়াহুড়ো করে উঠে পড়ব।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *