শ্রেয়াস আইয়ার
অলস্পোর্ট ডেস্ক: জোর বেঁচে গেলেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া সফরে খেলার সময় দু’মাস প্লীহার চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ভারতীয় এই তারকা ব্যাটার। সবে সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রত্যাবর্তনের ঠিক মুখে আবার এক বড় বিপদের মুখে পড়ছিলেন শ্রেয়স। বিমানবন্দরে এক ভক্তের কুকুরের কামড় খেতে খেতে বাঁচলেন অল্পের জন্য।
চোট সারিয়ে সুস্থ হয়ে বিজয় হাজারে ট্রফিতে নিজের ফিটনেস ও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন শ্রেয়স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে তিন ম্যাচ সিরিজের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। এমন একটা সময় বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যাওয়ার মুখে কুকুরের কামড় খাওয়া থেকে জোর বেঁচেছেন তিনি। আসলে শ্রেয়সকে দেখে অনেক ভক্তই ভিড় করেছিলেন। অনেকে অটোগ্রাফ নিতে এগিয়ে আসেন। তাঁদের আবদার মেটান তিনি।
এরপরই হঠাৎই বিপর্যয় ঘটতে বসেছিল। একজন ভক্ত কোলে কুকুর নিয়ে সামনে এল শ্রেয়স সেই পোষ্যকে আদর করতে জানান। পোষ্যটি তো আর শ্রেয়সকে চেনেন না। সে শ্রেয়সের হাতে প্রায় কামড় বসিয়ে দিয়েছিল। শ্রেয়স সময়মতো হাত সরিয়ে নেওয়ায় কামড়াতে পারেনি। তবে শ্রেয়স এতে কোনও ক্ষোভ প্রকাষশ করেননি। বরং একটু হেসে ভক্তের দিকে তাকিয়ে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান। গোটা ব্যাপারটা বিমানবন্দরের সিসি টিভিতে ধরা পড়ে। এক ভক্তের মোবাইল ক্যামেরায় গোটা ঘটনার ছবি তুলে ভাইরাল করে দিয়েছেন।
বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন শ্রেয়স। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সলেন্সের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, পুরোপুরি ফিট হলে তবেই শ্রেয়সকে রিটার্ন টু প্লের অনুমতি দেওয়া হবে। বিজয় হাজারের ট্রফিতে শ্রেয়সের খেলায় কোনও জড়তা বা ফিটনেসের অভাব চোখে পড়েনি। তাতেই ভারতীয় দলের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে মুম্বই এক রানে হেরে গেলেও শ্রেয়সের ব্যাটে ৩৪ বলে ৪৫ রান এসেছিল। শ্রেয়সের অনুপস্থিতিতে রুতুরাজ গায়কোয়াড়ের ভারতীয় দলে ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শ্রেয়স ফিট হতে রুতুরাজ বাদ পড়লেন। একইভাবে যশস্বী জওসোয়ালকে সরিয়ে ভারতীয় দলে এসেছেন শুভমান গিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
