অলস্পোর্ট ডেস্ক: নিউজেল্যান্ডে একদিনের ক্রিকেট সিরিজের প্রস্তুতিতে একটা বড়সড় ধাক্কা লেগেছে ভারতীয় শিবিরে, সহ অধিনায়ক শ্রেয়স আয়ারের মাঠে ফেরার অনুমতি এইমুহূর্তে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স না দেওয়ায়। রাইট টু প্লে ক্লিয়ারেন্স পাননি শ্রেয়স দল বাছাইয়ের ঠিক আগে। এতে বোঝা যায়, ভারতীয় টিম ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ওপর কতটা জোর দিচ্ছে।
বিসিসিআই সূত্রে খবর, ৩০ ডিসেম্বর সেন্টার অফ এক্সেলেন্সের থেকে ছাড়পত্র পেয়ে দলে ফেরার অপেক্ষায় ছিলেন শ্রেয়স। কিন্তু মেডিকেল টিম মনে করেছে, শ্রেয়সের আরও এক সপ্তাহ অন্তত তাদের নজরদারিতে থাকা দরকার পুরো ফিট হতে। যদিও ব্যাট করার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না ডানহাতি ব্যাটার শ্রেয়সের, কিন্তু মেডিকেল টিমের মতে তাঁর ফিটনেস লেভেল এখনও আন্তর্জাতিক স্তরে পৌঁছয়নি। চিন্তাটা স্কিল নিয়ে নয়, ফিটনসের ব্যাপারে। অ্যাবডমিনাল ইনজুরির পর শ্রেয়সের ৬ কেজি ওজন কমেছে। মেডিকেল বিশেষজ্ঞদের ধারনা, মাংসপেশির হেরফেরে শ্রেয়সের শক্তি, ক্ষিপ্রতা ও উদ্যমে প্রভাব ফেলেছে।
বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্তা জানিয়েছে, শ্রেয়সের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই। এখন শুধু ফোকাস থাকছে কম্পিটিভ ক্রিকেটে শ্রেয়সকে ঠেলে দেওয়ার আগে ফিটনেস লেভেলটা সঠিক জয়াগায় নিয়ে যাওয়া। সামনে সাদা বলের ক্রিকেটের পরুরো খেলা থাকায় শ্রেয়সের মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না। তাতে হিতে বিপরীত হবে। কারণ সাম্প্রতিক অতীতে এই তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কয়েকজন ক্রিকেটারের পুরোন চোট ভুগিয়েছে। যা দলের খেলায় প্রভাব ফেলেছে।
শ্রেয়সের এই দেরিতে মাঠে ফেরা নিঃসন্দেহে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে ভারতীয় দলের বাইরে রাখবে। ম্যাচগুলি হবে ১১, ১৪ ও ১৮ জানুয়ারি। বিসিসিআই মেডিকেল টিম শ্রেয়সের ব্যাপারে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে সিলেক্টারদের কাছে। তবে শ্রেয়সের দলে না থাকার অর্থ ভারতীয় দলে ব্যাটিং অর্ডারে আবার বদল ঘটবে। একদিনের ক্রিকেট সহ অধিনায়কের ভূমিকায় মিডল অর্ডারে ব্যাটিংয়ে যে ভরসা শ্রেয়স জোগাতে পারেন, তা অনেকটাই সমস্যায় ফেলতে পারে তাঁর অনুপস্থিতিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
