Cart Total Items (0)

Cart

All Sports India
শ্রেয়াস আইয়ার

অলস্পোর্ট ডেস্ক: সোমবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৪-এ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আর এই ম্যাচেই নিজের রানের ভাণ্ডারে সাড়ে পাঁচ হাজার রানে পৌঁছে যেতে পারেন। কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ৫৫০০ রান পূর্ণ করার লক্ষ্যে থাকবেন। এই কৃতিত্ব থেকে মাত্র ৩২ রান দূরে রয়েছেন তিনি। এই মরসুমে খুব একটা ভাল ফর্মে নেই শ্রেয়াস। বেঙ্গালুরুর বিরুদ্ধে একটাই মাত্র হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট। গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করলেও ক্রিজে টিকে থাকতে পারেননি। সব মিলে কেকেআর অধিনায়কের সামনে দলের জয়ের পাশাপাশি নিজেকে ধারাবাহিকতায় ফিরিয়ে আনাটাও বড় চ্যালেঞ্জ।

 কেকেআর পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঐতিহাসিক হারের পর এই ম্যাচ কলকাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড তো হয়েছেই। সঙ্গে ইডেনে কলকাতার সর্বোচ্চ রান, বিশ্ব টি২০-র ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের মতো ঘটনাও ঘটে এই ম্যাচে। যেখানে আট বল বাকি থাকতে ২৬২ রানের বিশাল স্কোর তাড়া করে জিতেছিল পঞ্জাব।

অন্যদিকে, দিল্লি গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দু’টি পরপর জয় তুলে নিয়েছে এই ম্যাচ খেলতে নামার আগে। উভয় দলই পাঁচটি করে ম্যাচ জিতেছে কিন্তু কেকেআর আটটি এবং ডিসি খেলেছে ১০টি। এটি একটি আকর্ষণীয় ম্যাচ হবে কারণ উভয় দলই তাদের সেরা পারফর্মেন্স দিয়ে এই ম্যাচ জিততে চাইবে।

এছাড়া লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একাধিক টিম। সেই তালিকায় রয়েছে চেন্নাই, লখনউ হায়দরাবাদ। প্রত্যেকেই খেলেছে ন’টি করে ম্যাচ। এই অবস্থায় জায়গা ধরে রাখতে কলকাতার কাছে এই ম্যাচ মাস্ট উইন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *