Cart Total Items (0)

Cart

All Sports
শ্রেয়াস আইয়ার

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার শ্রেয়াস আইয়ার চোটের কারণে মুম্বইয়ের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু সূত্রের খবর, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) আবার উল্টো কথা বলছে। এনসিএ-র তরফে জানানো হয়েছে শ্রেয়াসের কোনও ‘নতুন ইনজুরি’ নেই, ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে এনসিএ-র ক্রীড়া বিজ্ঞান ও মেডিসিনের প্রধান নীতিন প্যাটেলের একটি ই-মেল উদ্ধৃত করে বলা হয়েছে, যিনি নির্বাচকদের বলেছিলেন আইয়ার ‘ফিট’। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি সূত্র জানিয়েছে যে আইয়ার শুক্রবার থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি না খেলার পিছনে কারণ হিসাবে ‘ব্যাক পেইন’এর উল্লেখ করেছিলেন।শুক্রবার থেকে বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে মুম্বই।

“ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের পর ভারতীয় দলকে দেওয়া রিপোর্ট অনুযায়ী শ্রেয়স আইয়ার ফিট এবং নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন। বর্তমানে টিম ইন্ডিয়া থেকে তার বেরিয়ে আসার পরে নতুন কোনও চোটের খবর নেই,” প্যাটেল তার ই-মেলে লিখেছেন।

এর আগে, বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট জানিয়েছিলেন যে, সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া সার্কিটে বাধ্যতামূলকভাবে লাল বলের ক্রিকেট খেলতে হবে এবং ম্যানেজমেন্ট এই বিষয়ে কোনও ধরণের অজুহাত সহ্য করবে না।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময়, শাহ উল্লেখ করেছিলেন যে কোচ বা অধিনায়কের দ্বারা ডাকা হলে সমস্ত খেলোয়াড়কে তাদের রাজ্য দলের প্রতিনিধিত্ব করতে হবে।

এই বিবৃতিটি ঈশান কিষানকে ঘিরে বিতর্কের মধ্যেই এসেছিল এবং প্রতিবেদনে বলা হয়েছে যে বিসিসিআই তাঁকে রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে বলেছিল। শাহ এর সঙ্গে যোগ করেছিলেন, এই নিয়মটি জাতীয় দলের অংশ নন এমন সমস্ত ক্রিকেটারদের জন্য প্রযোজ্য হবে।

“সমস্ত চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ফোনে বলা হয়েছে এবং আমি তাদের চিঠি দেব। নির্বাচকদের চেয়ারম্যান, কোচ এবং অধিনায়ক যদি চান আপনি লাল বলের ক্রিকেট খেলুন তাহলে আপনাকে খেলতে হবে। ‘নখরে নাহি চলেঙ্গে’ (কোনও ন্যাকামো চলবে না)। এবং যতদূর ঈশান কিষানের বিষয় শুধু তাঁর জন্য বলছি না, কারণ এটি সমস্ত খেলোয়াড়ের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, ” জয় শাহ সাংবাদিকদের বলেছিলেন।

“সবাইকে খেলতে হবে, অন্যথায়, নির্বাচক কমিটির চেয়ারম্যান আমাকে তার পরামর্শ দিয়েছেন এবং আমি তাকে স্বাধীনভাবে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে চলেছি,” তিনি যোগ করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *