অলস্পোর্ট ডেস্ক: আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই ম্যাচে আম্পায়ার হিসেবে দেখা যাবে ভারতীয় নিতিন মেনন এবং শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে। এছাড়াও এই ম্যাচে রেফারি থাকবেন প্রাক্তন ভারতীয় পেসার জাভাগল শ্রীনাথ। শুক্রবার জানিয়েছে আইসিসি। আহমেদাবাদের উদ্বোধনী ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার থাকবেন পল উইলসন এবং সাইকত। ১৩তম আইসিসি বিশ্বকাপে মোট ১৬ জন আম্পায়ার থাকবেন। যার মধ্যে ১২ জন আইসিসি এমিরেটস এলিট প্যানেলের এবং বাকি চারজন আইসিসির উদীয়মান প্যানেলের।
এই তালিকায়, ২০১৯-এর লর্ডস ফাইনালের চারজন অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে তিনজন রয়েছেন। তাঁরা হলেন ধর্মসেনা, মারিস এরাসমাস এবং রড টাকার। একমাত্র আলিম দার নেই এই তালিকায়। কারণ তিনি এই বছরের মার্চে আইসিসির এলিট প্যানেল থেকে সরে গিয়েছেন।
এই টুর্নামেন্টে ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলে থাকবেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের একটি দল। যার মধ্যে থাকবেন জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং শ্রীনাথ।
আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, ‘‘এরকম একটা ইভেন্টের জন্য প্রতিটা স্তরে অভিজ্ঞ এবং যথেষ্ট দক্ষতাসম্পন্ন ব্যাক্তি প্রয়োজন। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার, রেফারি এবং উদীয়মান গ্রুপের আম্পায়ার প্রত্যেকেই যথেষ্ট দক্ষ্য এবং অভিজ্ঞ। অনেক ভেবে এবং বেছে আমরা এই টুর্নামেন্টের জন্য এই দল বাছাই করেছি।“
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর আম্পায়ার তালিকা: ক্রিশ ব্রাউন, কুমার ধর্মসেনা, মারাসি এরাসমাস, মিচেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলবোর, নিতিন মেনন, এহসান রাজা, পল রেইফেল, শার্ফুদৌলা ইবনি শৈয়দ, রড টাকার, আলেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন এবং পল উইলসন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
