অলস্পোর্ট ডেস্ক: বুধবার প্রকাশিত আইসিসি মহিলা ওয়ান ডে র্যাঙ্কিং-এ তারকা ভারতীয় ব্যাটার স্মৃতি মন্ধানা ছয় নম্বরে উঠে এসেছেন এবং তাঁর অধিনায়ক হরমনপ্রীত কৌর নেমে গিয়েছেন আট নম্বরে। ব্যাটিং তালিকায় মন্ধনার রেটিং পয়েন্ট ৭০৪। যেখানে বিগ-হিটার হরমনপ্রীত, যিনি দুই ধাপ নিচে নেমে এসেছেন, তাঁর ৭০২ রেটিং পয়েন্ট। বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় এবং দীপ্তি শর্মা যথাক্রমে বোলার এবং অলরাউন্ডারদের মধ্যে সেরা ১০-এ একমাত্র ভারতীয়।
দু’জনেই এক ধাপ করে নিচে নেমে গিয়েছেন। গায়কোয়াড় রয়েছেন নবম স্থানে এবং অলরাউন্ডার দীপ্তি সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার চামারি আথাপাথুর। তবে শুধু দুই সপ্তাহই স্থায়ী হল তাঁর শীর্ষস্থান কারণ এবারের র্যাঙ্কিংয়ে তাঁকে পিছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৮১ রানে অপরাজিত ও ৩৩ রানের দাপটে অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে অ্যাশেজ পুনরুদ্ধার করেছে। তাঁর পিছনেই রয়েছেন ইংল্যান্ডের ন্যাট সাইভার-ব্রান্ট, যিনি দুই ধাপ উপরে উঠে জায়গা করে নিয়েছেন দু’নম্বরে এবং কেরিয়ারের সেরা রেটিং ৭৬৩-এ রয়েছেন।
ব্রিস্টলে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের জয়ে দুই উইকেট তুলে নিয়ে বল হাতে তারকা অলরাউন্ডার হওয়ার সব লক্ষণই প্রমাণ করেছিলেন তিনি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স তাঁকে ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিতে সাহায্য করেছে, এক্ষেত্রেও কেরিয়ারের সেরা রেটিং ৪০২-এ পৌঁছে গিয়েছেন।
হেদার নাইট প্রথম ওয়ানডেতে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন, লোয়ার অর্ডারে ব্যাট করার সময় অপরাজিত ৭৫ রান করেন। ইংল্যান্ড অধিনায়ক ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ উঠে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশ গার্ডনার ব্যাট এবং বলে দুর্দান্ত প্রদর্শন করেছেন। প্রথম দু’টি ওডিআইয়ের প্রতিটিতে মোট ৫৪ রান এবং তিনটি উইকেট নিয়ে, গার্ডনার বোলারদের তালিকার কেরিয়ারের সেরা রেটিংয়ে পৌঁছে গিয়েছে (চার ধাপ উঠে ৬৩১ রেটিং পয়েন্ট সহ চার নম্বরে) সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় দু’ধাপ উপরে উঠে ৩৩০ রেটিং পয়েন্ট সহ পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
