অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিরক্ত ভারতের ফিল্ডিং নিয়ে। বুধবার চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের প্রথমদিন অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের যা হাল হয়েছে তাতে হতাশ তিনি। প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে ৭৬/৩-এ নিয়ে আসার পর মনে করা হয়েছিল ভারত ভাল জায়গায় শেষ করবে প্রথম দিন। তবে ত্রাভিস হেড সে আশায় জল ঢেলে দিয়েছেন। ৭৬/৩ থেকে খেলার মোড় পুরো ঘুরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার দিকে। হাঁকিয়েছেন দুরন্ত সেঞ্চুরি। আর তাতেই শুরুতে বড় ধাক্কা খেয়েছে ভারতের স্বপ্ন। হেডের পাশাপাশি স্টিভ স্মিথও ব্যাট হাতে প্রথম দিন যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছেন আর দ্বিতীয় দিনের শুরুতেই নিজের সেঞ্চুরিটি সেরে ফেলেছেন। সৌরভের মতে, রোহিত মাঝে মাঝেই তার ফিল্ড প্লেসমেন্টের কারণে অস্ট্রেলিয়ার জন্য রান করাটা সহজ করে দিয়েছেন।
‘‘ভারতের জন্য বিষয়টি কিছুটা হতাশার। ত৭৬/৩ এ অস্ট্রেলিয়া ছিল। আমি জানি যে ক্রিকেটে এমন পার্টনারশিপ হয়। যেখানে একটি ব্যাটিং দল থাকবে যারা ঘুরে দাঁড়াবে এবং ভাল খেলবে। আমি ভেবেছিলাম ভারত ভাল শুরু করেছে। লাঞ্চের ঠিক পরেই কিন্তু খেলা এগনোর সঙ্গে সঙ্গে সেই অনুভূতিটা হারিয়ে ফেলি,” প্রথম দিনের চা বিরতির পর স্টার স্পোর্টসে বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
“আমি ভেবেছিলাম তারা ট্র্যাভিস হেডকে খুব সহজেই আটকাতে পারবে। আমি জানি সে ভাল ফর্মে রয়েছে, সে অনেক রান করেছে, কিন্তু তবুও তারা ৭৬/৩ ছিল। আমি মনে করি রোহিত শর্মা সেই পর্যায়ে তাঁর ফিল্ড প্লেসমেন্টের কারণে সম্ভবত কিছু সহজ রান দিয়ে দিয়েছিল এবং এখন অস্ট্রেলিয়া ভাল জায়গায় রয়েছে,” যোগ করেছেন তিনি।
হেড ও স্মিথ ১৪৬ ও ৯৫ রানে ব্যাট করছিলেন। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ২৫১ রান যোগ করেন দু’জনে। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৮ ওভারে লাঞ্চ-পরবর্তী সময়ে এক উইকেট হারিয়ে ৯৭ রান যোগ করে। ওপেনার ডেভিড ওয়ার্নার ৬০ বলে ৪৩ রান করার পর লাঞ্চে তারা ২ উইকেটে ৭৩ রান তোলে। এদিন একটি করে উইকেট নেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
