ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক বাছলেন সৌরভ। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন। ২০২২-এ বিরাট টেস্ট এবং টি-টোয়েন্টিতে তাঁর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর পর রোহিত বিরাটের স্থলাভিষিক্ত হন। সৌরভ এর আগে জানিয়েছিলেন যে বিসিসিআই কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিল।
কোহলির স্থলাভিষিক্ত হওয়ার সিদ্ধান্তের বিষয়ে, প্রাক্তন ভারত অধিনায়ক বলেছিলেন যে তিনি রোহিতের মধ্যে বিশাল সম্ভাবনা দেখেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর রেকর্ড বিবেচনা করে। রোহিত গত বছর ঘরের মাটিতে ভারতকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন, শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হারতে হয়েছিলেন।
সৌরভ ভারতকে টুর্নামেন্টের সেরা দলের স্বীকৃতি দিয়েছিলেন এবং যোগ করেছেন যে শোপিস ইভেন্টে রোহিত যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তাতে তিনি অবাক হননি। বলেন, “বিশ্বকাপে তিনি যেভাবে অধিনায়কত্ব করেছিলেন তা দেখুন। ভারতকে ফাইনালে নিয়ে যাওয়া। আমি মনে করি ভারত ফাইনালে হেরে যাওয়া পর্যন্ত প্রতিযোগিতার সেরা দল ছিল। তাই তিনি একজন ভাল অধিনায়ক।”
“আমি এতে অবাক হইনি। তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন। আমি যখন বিসিসিআই সভাপতি ছিলাম তখন তিনি অধিনায়ক হয়েছিলেন, এবং তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তাতে আমি বিস্মিত নই। আমি তাকে ভারতীয় অধিনায়ক বানিয়েছি কারণ আমি তার মধ্যে প্রতিভা দেখেছি এবং এতে আমি অবাক হইনি তিনি মা করেছেন তাতে,” রেড স্পোর্টসকে বলেছেন সৌরভ।
রোহিত সম্প্রতি ঘরের মাটিতে ভারতকে টানা ১৭তম টেস্ট সিরিজ জয়ের নেতৃত্ব দিয়েছেন। হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে হারার পর, ভারত সব ম্যাচ জিতে সিরিজে ৩-১-এ এগিয়ে থেকে ৭ মার্চ থেকে ধর্মশালায় শেষ ম্যাচ খেলবে।
এদিকে রোহিত সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ড্যের কাছে তাঁর অধিনায়কত্ব হারিয়েছেন। গত দুই মরসুমে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক এবার পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন। শুভমান গিল হার্দিকের পরে ২০২২ আইপিএল চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
