Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ জয় দিয়েই শুরু করেছিল ভারত। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ওডিআই সিরিজের পর টি২০ সিরিজ ছিল ভারতের সামনে টেস্ট সিরিজ বদলার মঞ্চও সঙ্গে আগামী বছর টি২০ বিশ্বকাপের ট্রায়াল রানও বটে। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল ভারত। চন্ডীগড়ে দ্বিতীয় টি২০-তে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে চার উইকেটে ২১৩ রান করে থামে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ভারত পাঁচ বল বাকি থাকতেই ৫১ রানে হেরে যায়। এই জয়ের সঙ্গেই সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার ভারতীয় বোলারদের রীতিমতো অকেজ করে দেন ওপেনার কুইন্টন ডে কক। ফেরেন রান আউট হয়ে। তাঁর ব্যাটেই বড় রানের ঠিকানা লেখা ছিল। তবে সেই মতো বাকিরা দলের রানকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৪৬ বলে পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রান করে রান আউট হন ডে কক। আর এক ওপেনার রেজা হেনরিকসের সংযোজন মাত্র ৮ রান। এছাড়া অধিনায়ক আইদেন মারক্রান ২৯, দিওয়াল্ড ব্রেভিস ১৪ রান করে ফেরেন প্যাভেলিয়নে। ৩০ রানে দোনোভান ফেরেরা ও ২০ রানে ডেভিড মিলার অপরাজিত থাকেন। ২০ ওভারে ২১৩-৪-এ শেষ হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং।

ভারতের হয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্থী ও ১ রান নেন অক্ষর প্যাটেল। ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং। ওপেনার অভিষেক ১৭ রান করে আউট হন। আর এক ওপেনার শুভমান গিলের ভাড়ার শূন্যই থেকে যায়। টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতের টেস্ট ও ওডিআই অধিনায়ক শুভমান গিল। ফেরেন টি২০-তে। সেখানে দুই ম্যাচ খেলে ফেললেও চেনা শুভমানকে পাওয়া যায়নি। এদিন খেলেন মাত্র এক বল। দলগত ৯ রানে প্রথম উইকেট পড়ে ভারতের।

এর পর অক্ষর প্যাটেল ২১ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৫ রান করে আউট হন। পাঁচ নম্বরে নেমে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন তিলক ভর্মা। হাফ সেঞ্চুরি করেন তিনি। হার্দিক পাণ্ড্যে ২০, জিতেশ শর্মা ২৭, শিবম দুবে ১ , অর্শদীপ সিং ৪, বরুণ চক্রবর্থী ০ রান করে ফেরেন প্যাভেলিয়নে। দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেন ওটনিল বার্টম্যান। দুটো করে উইকেট নেন মার্কো জানসেন, লুথো সিপামলা ও লুঙ্গি এনগিদি। শেষ পর্যন্ত লড়াই দেন তিলক ভর্মা। তবে তা যথেষ্ট ছিল না। ৬২ রান করে আউট হন তি‌নি। ১৯.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় ভারত।

খেলা খবরের জন্য ক্লিক করুন:  www.allsportindia.com

অলস্পোর্ট নিউজ এর সাথে আমার লাইক আর ফলো করুন:  ও  টুইটার ফেসবুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *