অলস্পোর্ট ডেস্ক: দুরন্ত দক্ষিণ আফ্রিকা জবলে উঠল ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে। নিউজিল্যান্ডকে ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে লিগ টেবলের শীর্ষে জায়গা করে নিল রান রেটের নিরিখে। যদিও ভারতের থেকে এক ম্যাচ বেশি খেলে। দক্ষিণ আফ্রিকা জোড়া সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়েও বাজিমাত করল। টানা তিন ম্যাচ হেরে সমস্যায় কিউইরা। সাত ম্যাচ চারটি জয় ও তিনটি হার নিয়ে নিউজিল্যান্ডের পয়েন্ট আট। অন্যদিকে সাত ম্যাচে ছ’টি জয় ও একটি হার নিয়ে ১২ পয়েন্ট প্রোটিয়াদের।
এদিন পুণেতে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন আফ্রিকান ব্যাটাররা। ওপেনার কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে নেমে মাত্র ২৪ রান করে আউট হয়ে যান অধিনায়ক তেম্বা বাভুমা। কিন্তু তার প্রভাব দলের উপর পড়তে দেননি তিন নম্বরে নামা রসি ভ্যান দার সার। ডে কক ও ভ্যান দার সারের ব্যাটের দাপটে তছনছ হয়ে যায় কিউই বোলিং। ৩৮ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেট পড়ে ২৩৮ রানে।
কুইন্টন ডে কক ১১৬ বলে ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৪ রান করেন। রসি ভ্যান দার সার ১১৮ বলে ন’টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৩ রান করেন। জোড়া সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি করেন ডেভিড মিলার। তাঁর ব্যাট থেকে আসে ৫৩ রান। ১৫ রানে এনরিক ক্লাসেন ও ৬ রানে আইদেন মারক্রাম অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৩৫৭/৪-এ থামে দক্ষিণ আফ্রিকা। ভাগ্যিস ওভার শেষ হয়ে গিয়েছিল না হলে প্রোটিয়াদের এই ব্যাটিংকে আটকানো সম্ভব ছিল না নিউজিল্যান্ডের পক্ষে।
নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন টিম সাউদি. একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও জেমস নাশিম। ৩৫৮ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই হতাশ কর নিউজিল্যান্ড ব্যাটিং। প্রথম পাঁচ ব্যাটার ডেভন কনওয়ে ২, উইল ইয়ং ৩৩, রাচিন নবীন্দ্র ৯, ড্যারেল মিচেল ২৪ ও টম লাথাম ৪ রান করে আউট হন। ছয় নম্বরে নেমে একমাত্র গ্লেন ফিলিপ্স হাফ সেঞ্চুরি করেন। তাঁর ব্যাট থেকে আসে ৬০ রান। এছাড়া মিচেল সাঁতনার ৭, টিম সাউদি ৭, জেমস নিশাম ০, ট্রেন্ট বোল্ট ৯ রান করে আউট হন। ৩৫.৩ ওভারে ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং।
দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেন কেশব মহারাজ। তিন উইকেট আস মার্কো জানসেনের ঝুলিতে। দুই উইকেট নেন জেরাল্ড কোয়েতজে এবং এক উইকেট নেন কাগিসো রাবাডা। নিউজিল্যান্ডের হারে সুবিধে হয়ে যেতে পারে পাকিস্তানের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
