Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক টি-২০তে রেকর্ড রান তাড়া করে জয়ের নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫৯ রান তাড়া করে ম্যাচ জয়ের অবিশ্বাস্য নজির গড়েছে দলটি। এর আগে কোনও আন্তর্জাতিক টি-২০তে এর দুই ইনিংস মিলিয়ে ৫০০-র বেশি রান ওঠেনি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা মিলে এই ম্যাচে করেছে ৫১৭ রান, তাও ম্যাচে বাকি ছিল সাত বল। এর আগে অস্ট্রেলিয়ার সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের নজির ছিল।

শুধু তাই নয়। একটি টি-২০ ম্যাচে ৩৫টি ছক্কার রেকর্ডও গড়া হয়েছে। কুইন্টিন ডি কক ও রিজা হেনরিকস মিলে ছয় ওভারের পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকাকে এনে দেন ১০২ রান। এর আগে সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৮ রান। এদিকে সম্ভবত হেরে যাওয়া দলের হয়ে সবচেয়ে দুর্দান্ত ইনিংসটি খেললেন জনসন চার্লস। ৪৬ বলে ১১৮। তার মধ্যে সেঞ্চুরি এসেছে ৩৯ বলে। ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের ৪৭ বলে সেঞ্চুরির ইনিংস।

এর আগে ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান করে ৪৩৮ রান করার নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার।১১১ বলে ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন গিবস। অধিনায়ক গ্রেম স্মিথের অবদান ছিল ৫৫ বলে ৯০ রান। অর্ধশতরান করেন মার্ক বাউচার। সেদিন ৯ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা তাঁদের প্রয়োজনীয় রান তুলে দেয়।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *