অলস্পোর্ট ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনালে হারের যন্ত্রণা কিছুটা হলেও ভোলার চেষ্টা করেছে। তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের নেতৃত্বে, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং এবং অক্ষর প্যাটেলের মতো খেলোয়াড়দের অবদানে অসিদের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। টিম ইন্ডিয়ার সামনে এখন লক্ষ্যের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। যেখানে সর্ব-ফর্ম্যাটেই নিজেদের ভাগ্য পরীক্ষা করার সুযোগ থাকছে ভারতের সামনে। ১০ ডিসেম্বর থেকে তিনটি টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ, তারপরে ১৭ ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ। সেখানেও রয়েছে তিনটি ম্যাচ এবং ২৬ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে দিয়ে শেষ হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলিকে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এবং শুধুমাত্র দু’টি টেস্টেই তাঁদের দেখা যাবে। টি২০-তে, দলের নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব এবং উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল ওয়ানডে-তে নেতৃত্ব দেবেন।
এছাড়াও, লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং উইকেটরক্ষক সঞ্জু স্যামসন, যারা বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে জায়গা পাননি তাঁরা অবশেষে ওয়ানডে দলে ফিরেছেন।
ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সম্পূর্ণ সময়সূচী:
টি-টোয়েন্টি
প্রথম টি-টোয়েন্টি – ১০ ডিসেম্বর, ২০২৩ কিংসমিড, ডারবানে ভারতীয় সময় রাত সাড়ে ন’টা
দ্বিতীয় টি-টোয়েন্টি – ১২ ডিসেম্বর, ২০২৩ সেন্ট জর্জ পার্ক, গেবেরহাতে ভারতীয় সময় রাত সাড়ে ন’টা
তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ ডিসেম্বর, ২০২৩ জোহানেসবার্গ, নিউ ওয়ান্ডারার্সে ভারতীয় সময় রাত সাড়ে ন’টা
ওডিআই
প্রথম ওডিআই – ১৭ ডিসেম্বর, ২০২৩ জোহানেসবার্গ, নিউ ওয়ান্ডারার্সে ভারতীয় সময় দুপুর দেড়টা
দ্বিতীয় ওডিআই – ১৯ ডিসেম্বর, ২০২৩ সেন্ট জর্জ পার্ক, গেবেরহাতে ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে
তৃতীয় ওডিআই – ২১ ডিসেম্বর, ২০২৩ বোল্যান্ড পার্ক, পার্লে ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে
টেস্ট
প্রথম টেস্ট – ২৬-৩০ ডিসেম্বর, ২০২৩ সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়নে ভারতীয় সময় দুপুর দেড়টা
দ্বিতীয় টেস্ট – ৩-৭ জানুয়ারি, ২০২৪ নিউল্যান্ডস, কেপ টাউনে ভারতীয় সময় বেলা দুটো
ভারতের টি-টোয়েন্টি দল: যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভিসি), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, এবং দীপক চাহার।
ভারতের ওডিআই দল: রুতুরাজ গায়কওয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক-উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, আর্শদীপ সিং এবং দীপক চাহার।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
