Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বার বার ট্রফির কাছে গিয়েও হাতছাড়া করতে হয়েছে। একরাশ হতাশা ‌নিয়ে ফিরতে হয়েছে দেশে। স্বপ্ন দেখিয়ে শেষ মুহূর্তে ভেঙে গিয়েছে তা। তবে এবারটা অন্যরকম। এবার শুরুটা খারাপ হলেও শেষ হাসিটা হাসল প্রোটিয়ারাই। অজিদের ৫ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ জিতে ৯৭২২ দিন পর কোনও আইসিসি ট্রফি ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা। ঐতিহ্যের লর্ডসে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২১২ রানে অল আউট হয়ে যায় অজিরা। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে পিছিয়েই শেষ করে জয়ী দল। কিন্তু দ্বিতীয় ইনিংসে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ট্রফি নিজের নামেই লিখে নিল দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ০ ও মার্নাস লাবুশেন ১৭ রানে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ক্যামেরন গ্রিনও ৪ রান করে ফিরে যান। এখান থেকেই দলের হাল ধরে মিডল অর্ডার। স্টিভ স্মিঠ ৬৬, ত্রাভিস হেড ১১, বিউ ওয়েবস্টার ৭২, অ্যালেক্স ক্যারি ২৩, প্যাট কামিন্স ১, মিচেল স্টার্ক ১, নাথআন লিয়ঁ ০ রান করে ফিরে যান প্যাভেলিয়নে।  ৫৬.৪ ওভারে ২১২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচ উইকেট তুলে নেন কাগিসো রাবাডা। তিন উইকেট নেন মার্কো জানসেন। একটি করে উইকেট নেন কেশব মহারাজ ও আইদেন মারক্রাম।

২১২ রানের লক্ষ্যে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ে। প্রথম ইনিংসে কোনও ব্যাটারই দাপট দেখাতে পারেননি। মারক্রাম ০, রায়ান রিকেলটন ১৬, উইয়ান মুলডার ৬, তেম্বা বাভুমা ৩৬, ত্রিস্তান স্টাবস ২, ডেভিড বেডিংহ্যাম ৪৫, কেইল ভেরিয়েন ১৩, মার্কো জানসেন ০, কেশব মহারাজ ৭ ও কাগিসো রাবাডা ১ রান করে আউট হয়ে যান। ৫৭.১ ওভার ১৩৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট মিচেল স্টার্কের ও ১ উইকেট নেন জোশ হেজেলউড।

দ্বিতীয় ইনিংসে এগিয়েই ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দুই ওপেনার মার্নাস লাবুশেন ২২ ও উসমান খোয়াজা ৬ রান করে আউট হন। এর পর গ্রিন ০, স্মিথ ১৩, হেড ৯,  ওয়েবস্টার ৯, ক্যারি ৪৩, কামিন্স ৬, লিয়ঁ ২, হেজেলউড ১৭ রান করে আউট হন। ৫৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক। ৬৫ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন কাগিসো রাবাডা। ৩ উইকেট লুঙ্গি এনগিডির। একটি করে উইকেট নেন জানসেন, মুল্ডার ও মারক্রাম।

দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার ওপেনার আইদেন মারক্রামকে। ২০৭ বলে ১৩৬ রান করে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা ব্যাটার। আর সেখানেই দক্ষিণ আফ্রিকার সাফল্যের রাস্তাটা অনেকটাই প্রশস্ত হয়ে যায়।  এছাড়া রেকলটন ৬, মুল্ডার ২৭, বাভুমা ৬৬, স্টাবস ৮ রান করে আউট হয়ে যান। ২১ রানে বেডিংহ্যাম ও ৪ রানে ভেরেন অপরাজিত থাকেন। ৮৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৮২ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট  জোশ হেজেলউড ও প্যাট কামিন্সের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *