Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট এশিয়া কাপ ২০২৩-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও লড়াই-ই দিতে পারল না শাকিব আল হাসানের বাংলাদেশ। পাঁচ উইকেটে হেরে যাত্রা শুরু করল তারা। বৃহস্পতিবার পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকে শেষ, একজন ছাড়া আর কাউকেই জ্বলে উঠতে দেখা যায়নি। পুরো ওভার ক্রিজে টিকে থাকলেও বড় রানে পৌঁছতে ব্যর্থ বাংলাদেশ। মাত্র ১৬৪ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

এদিন বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছিলেন মহম্মদ নঈম ও তানজিদ হাসান। নঈণ ১৬ ও তানজিদ কো‌নও রান না করেই ফিরে যান। যার ফলে শক্ত ভিতটাই তৈরি হয়নি বাংলাদেশের। তিন নম্বরে নেমে একাই দীর্ঘ সময় চেষ্টা চালান নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাঁকে সাহায্য করার মতো কেউ ছিল না। তিনি একদিকে শক্ত খুটি হয়ে দাঁড়িয়ে থাকলেও অপরপ্রান্তে যেন প্যাভেলিয়নে ফেরার প্রতিযোগিতা চলছিল। তার মধ্যেই আশা দেখাল শান্তর ৮৯ রানের ইনিংস।

এছাড়া শাকিব ৫, তৌহিদ হৃদয় ২০, মুশফিকুর রহিম ১৩, মেহেদি হাসান মিরাজ ৫, মেহেদি হাসান ৬, তাসকিন আহমেদ ০। মুস্তাফিজুর রহমান ০ রান করে আউট হয়ে যান। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সফল মাথিশা পাথিরানা চার উইকেট নেন। দুই উইকেট নেন মহেশ থিকসানা ও একটি করে উইকেট নেন ঢনঞ্জয় ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে ও দাসুন শানাকা।

জবাবে ব্যাট করতে নেমে যদিও শুরুটা শ্রীলঙ্কারও ভাল হয়নি। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ১৪ ও দিনুথ করুনারত্নে ১ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। ৫ রানে ফেরেন কুশল মেন্ডিস। এর পর শ্রীলঙ্কা ইনিংসের হাল ধরেন সাদিরা ও আসালাঙ্কা। সাদিরার ৫৪ ও আসালাঙ্কার অপরাজিত ৬২ রানের দাপটে জয়ের কাছে পৌঁছে যায় শ্রীলঙ্কা। বাকি কাজ করে দেন অধিনায়ক দাসুন শানাকা। ১৪ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন শাকিব। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শোরিফুল ইসলাম ও মেহেদি হাসান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *