Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে সবচেয়ে বেশি ফ্যাসেদে পড়েছে শ্রীলঙ্কা। তার বড় কারণ টি২০ বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হচ্ছে ধরে নিয়েই তারা যাবতীয় প্রস্তুতি নিয়েছে। এই বিশেষ ম্যাচ ঘিরে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, তা সেরেও ফেলেছে। এখন এই ম্যাচ না হলে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে।

আর তাই এবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের(‌এসএলসি)‌ তরফে চিঠি লিখে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে, তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে মাঠে না নামলে, তার ফল ভাল হবে না। শুধু এসএসসির ক্ষতি হবে এমন নয়, এর ফল সুদূরপ্রসারী। পাকিস্তানও এর থেকে বাঁচবে না।

শ্রীলঙ্কার পাবলিকেশন নিউজওয়ার লিখেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা পাকিস্তানকে চিঠিতে উল্লেখ করেছেন, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে। ওই ম্যাচের জন্য সব ধরনের কমার্শিয়াল, অপারেশনাল, লজিস্টিকাল, ও নিরাপত্তাজনিত ব্যবস্থার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। একইসঙ্গে এই ম্যাচের টিকিট বিক্রির বিষয়টিও। ভারত-‌পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। এখন পাকিস্তান ম্যাচটা না খেললে, তার প্রত্যক্ষ প্রভাব পড়বে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর। একইসঙ্গে দেশের অর্থনীতিতেও। টি২০ বিশ্বকাপ, বিশেষ ভারত ও পাকিস্তান ম্যাচ ঘিরে যে উন্মাদনা র‌য়েছে, তা নষ্ট হবে। এতে দেশের পর্যটন ব্যবসায় বড় ধাক্কা লাগবে। ইতিমধ্যেই পাকিস্তানের বয়কটের হুমকি শোনার পর থেকে কলম্বোর ও শ্রীলঙ্কার অন্যান্য শহরে প্রচুর হোটেলের বুকিং বাতিল হতে শুরু করেছে। এই আর্থিক ক্ষতির জন্য পাকিস্তানকে দায়ি থাকতে হবে। তাই পাকিস্তান যেন বয়কটের ভাবনা থেকে সরে এসে ভারত ম্যাচ খেলে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি চিঠি এটাও পাকিস্তানকে মনে করিয়েছেন, কীভাবে শ্রীলঙ্কা বারবার পাকিস্তানের আভ্যন্তরীন পরিস্থিতি নিরাপদ না থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা ক্রিকেটাররা পাকিস্তানের মাঠে খেলা চালিয়েছে। পাকিস্তান সফল করেছে নিরাপত্তার ঝুঁকি থাকতে। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের টিম বাসে বন্দুকবাজের হামলায় বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন। কারও কারও ক্ষেত্রে তা ক্ষত শরীরে থেকে গেছে। কারও সেটা দুঃস্বপ্নের মতো মনে গেঁথে রয়েছে। তা সত্ত্বেও একদশক পর শ্রীলঙ্কাই প্রথম পাকিস্তান সফর করে যখন অন্য সব দেশ পাকিস্তানের মাঠে খেলা বন্ধ রেখেছিল। তারপর থেকে শ্রীলঙ্কা খেলে আসছে পাকিস্তানের মাঠে। এমনকি ২০২৩ সালে সফরের সময় পাকিস্তানের ইলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জনের প্রাণ গিয়েছিল। তাও শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলা চালিয়ে যায় পাকিস্তানের প্রতি আস্থা রেখে। তাহলে এখন পাকিস্তানের এমন কোনওরকম সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে শ্রীলঙ্কার ক্ষতির সম্মুখীন হয়।

এখন দেখার আইসিসির কড়া বার্তার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এই চিঠিতে পাকিস্তানের ওপর চাপ কতটা বাড়ে। শেষপর্যন্ত তারা বয়কটের সিদ্ধান্তে অটল থাকে, না ভারত ম্যাচ খেলতে রাজি হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *