Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল খেলতে নেমে রেকর্ড গড়ল শ্রীলঙ্কা, ১৫.২ ওভারই ক্রিজে টিকে থাকল শ্রীলঙ্কা। সবাই মিলে করল মাত্র ৫০ রান, যা এশিয়া কাপের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন স্কোর। দাপট দেখালেন ভারতীয় বোলাররা। বোলারদের তৈরি করা মঞ্চে হালকা টাচেই বাজিমাত করলেন ভারতের দুই ওপেনার। মাত্র ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে অষ্টম এশিয়া কাপ জিতে নিল ভারত।

এ’দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে দুই অঙ্কের রানে পৌঁছলেন মাত্র দু’জন। শ্রীলঙ্কা দলের রানে খতিয়ান কিছুটা এই রকম-

পাথুম নিসাঙ্কা ২, কুশল পেরেরা ০, কুশল মেন্ডিস ১৭, সাদিরা সামারাবিক্রমা ০, চরিথ আসালঙ্কা ০, ধনঞ্জয় ডিসিলভা ৪, দাসুন শানাকা ০, দুনিথ ওয়েলালাগে ৮, দুশন হেমান্থা ১৩ (অপরাজিত), প্রমোদ মাদুশান ১, মাথিসা পাথিরানা ০।

বল হাতে ভারতের হয়ে দুরন্ত মহম্মদ সিরাজ। একাই নিলেন ৬ উইকেট। ৭ ওভারে ২১ রান দিয়ে প্রাথমিক ভাবে শ্রীলঙ্কাকে একাই ধ্বংস করে দিয়েছিলেন তিনি। বাকি কাজটি করলে হার্দিক পাণ্ড্যে। ২.২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন তিনি। ১ উইকেট নিলেন জযশপ্রীত বুমরাহ।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এত কম রানের লক্ষ্যে ওপেন করতেই নামলেন না রোহিত শর্মা। বরং শুভমান গিলের সঙ্গে ওপেন করতে দেখা গেল ঈশান কিষানকে। দুই ওপেনারেই কাজ শেষ হয়ে গেল ভারতের। মাত্র ৬.১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তুলে নিল ভারত। ঈশান ২৩ ও শুভমান ২৭ রান করে অপরাজিত থাকেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *