Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সবরকমের ক্রিকেট ফর্ম থেকেই অবসর নিতে চলেছেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার স্টুয়ার্ট ব্রড । শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজের শেষ ম্যাচ খেললেন আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪০টি উইকেটের মালিক। জীবনের শেষ টেস্টে অপরাজিত থাকলেন ব্রড। শেষ সাদা বলে তিনি খেলেছিলেন ২০১৬-তে। কিন্তু তার পরেও তিনি নিয়মিত টেস্ট খেলেছেন। এখন সে সব থেকে দূরে থাকতে চান তিনি। টেস্ট ক্রিকেটে তিনি মোট ৬০০টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বোলারদের র‍্যাঙ্কিং-এর মধ্যে ব্রড রয়েছেন জেমস অ্যান্ডারসনের ঠিক পরেই।

ইংল্যান্ডের এই পেসার সবরকমের ম্যাচ খেলেছে‌ন। কিন্তু ভারতীয় প্রিমিয়ার লিগ খেলার সুযোগ এলেও তা হাত ছাড়া হয়েছে বারবার। তিনি একসময় আইপিএলের দল কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমান নাম পাঞ্জাব কিংস) দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। প্রায় সাড়ে তিন কোটি টাকার বিনিময়ে তাঁকে নেওয়া হয়েছিল পঞ্জাব দলে। কিন্তু আইপিএল খেলার সেই সৌভাগ্য তাঁর হয়নি। আইপিএলের আগে বিশ্বকাপে চোট পেয়ে সেই সুযোগ হারাতে হয়েছিল তাঁকে। পরের বছর পঞ্জাব তাঁকে দলে রাখলেও চোটের কারণে সেবছরও আইপিএল খেলতে পারেননি তিনি। তারপর থেকে তিনি আর কখনওই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে কোনও চুক্তি করেননি।

শনিবার ব্রড জানিয়েছেন ওভালে আয়োজিত অ্যাসেজই হবে তাঁর শেষ ম্যাচ। তিনি সব রকমের ক্রিকেট থেকে অবসর নেবেন।  

তিনি বলেছেন, ‘‘অ্যাসেজের প্রতি আমার একটা আলাদা ভালবাসা রয়েছে। এবং আমার কেরিয়ারের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’’

চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড নয় উইকেট হারিয়ে ৩৮৯ রান করে। শেষবারের জন্য যখন তিনি অ্যান্ডাসনের সঙ্গে ব্যাট হাতে মাঠে নামেন তখন ব্রডকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় অস্ট্রেলিয়া দল। অ্যাসেজের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই এই দৃশ্য মন কেড়ে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *