Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ব্যাট হাতে বাইশ গজে নামলেই ঝড় তুলছেন, আন্তজার্তিক ম্যাচ হোক বা আইপিএল শুভমান গিল উদীয়মান নক্ষত্রদের মধ্যে অন্যতম। বাইশ গজের গণ্ডি ছাড়িয়ে এবার বলিউডের মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন পাঞ্জাব তনয়। তবে অভিনেতা হিসাবে নয়, ভয়েস ওভার আর্টিস্ট হিসাবে বিনোদনের মঞ্চে পা রাখছেন ভারতীয় দলের ক্রিকেট তারকা।

স্পাইডার ম্যানের ভারতীয় অবতার পবিত্র প্রভাকরের ছবিতে ভয়েসওভার দেবেন শুভমান গিল। ইতিমধ্যেই একটি প্রমো ভিডিও সামনে এসেছে, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে ভারতীয় সিনে মহলে। বাংলা-সহ মোট ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে ভারতীয় স্পাইডারম্যানের ছবি ‘স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। এরমধ্যে হিন্দি ও পাঞ্জাবী ভাষায় ভিও আর্টিস্ট হিসাবে কাজ করবেন গুজরাত দলের তারকা ক্রিকেটার।

নতুন ভূমিকা প্রসঙ্গে শুভমান গিল বলেন, ‘ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যানের বিশাল ভক্ত। সুপার হিরোদের মধ্যে বরাবর স্পাইডারম্যানকেই আমার পছন্দ ছিল। এই প্রথমবার দর্শকরা ভারতীয় স্পাইডারম্যানকে পর্দায় দেখতে পাবেন। সেখানে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে হচ্ছে।’ আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *