Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার-২ তে মরশুমের তৃতীয় সেঞ্চুরিটি করলেন শুভমান গিল। এটা করার পর গুজরাট টাইটানসের ওপেনার শুভমান গিল অরেঞ্জ ক্যাপ নিজের দখলে করেন। অন্যদিকে, সতীর্থ মহম্মদ শামি এই ম্যাচে দুটি বড় এবং গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে নিজের এক নম্বরের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন। এছাড়াও রশিদ খান, মোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রাও জিটি বনাম এমআই ম্যাচে তাদের পারফরম্যান্সে মুগ্ধ করেছে।

কোয়ালিফায়ার-২-এ ১২৯ রানের ঝোড়ো ইনিংস খেলা শুভমন গিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে পিছনে ফেলে এই মরশুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেছেন। চলতি মরশুমে ১৫ ম্যাচ খেলার পরে শুভমন গিলের সংগ্রহে রয়েছে ৮৫১ রান। ফ্যাফ ডু প্লেসি ৭৩০ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। গিল ও ডুপ্লেসি ছাড়াও শীর্ষ-৫-এ রয়েছেন বিরাট কোহলি, ডেভন কনওয়ে এবং যশস্বী জসওয়াল। সূর্যকুমার যাদব, যিনি জিটি-র বিরুদ্ধে ৬৮ রান করেছিলেন, তিনি ৬০৫ রান নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। একই সময়ে, ইশান কিষাণও টপ-১০-এ ছিলেন এবং তিনি ৪৫৪ রান করে তাঁর আইপিএল যাত্রা শেষ করেন।

পার্পল ক্যাপ রেসের কথা বললে গুজরাট টাইটানসের বোলাররা এখানে শীর্ষ-৩ তে রাজত্ব করছে। মহম্মদ শামি ২৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন, যেখানে রশিদ খান ও মোহিত শর্মা যথাক্রমে ২৭ ও ২৪ উইকেট নিয়েছেন। গুজরাটের এই তিন বোলার এখন পর্যন্ত মোট ৭৯ উইকেট নিয়েছেন। এমআই-এর বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে টপ-৩-এ জায়গা করে নিয়েছেন মোহিত শর্মা। এরা ছাড়াও পীযূষ চাওলা ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন টপ-৫-এ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *