Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ গতবছর আবির্ভাবেই দুরন্ত পারফর্ম করেছিল গুজরাট টাইটান্স। অধিনায়ক হিসেবে সফল হুয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তারপরও তাঁর বিকল্প অধিনায়ক হিসেবে এক ভারতীয় ক্রিকেটারের কথা ভাবতে শুরু করে দিয়েছে গুজরাট। হার্দিকের বিকল্প হিসেবে ইতিমধ্যেই শুভমান গিলের নাম ভাবতে শুরু করে দিয়েছে তারা। এই বিষয়ে ইঙ্গিত দিয়ে রাখলেন গুজরাট টাইটান্সের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি।

চলতি মার্চের ৩১ তারিখ শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখে নামবে গুজরাট টাইটান্স। দ্বিতীয় বার আইপিএল মরসুম শুরু করার আগে গুজরাটের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন শুভমনকে নিয়ে দলের মধ্যে বিশেষ পরিকল্পনার কথা। তিনি বলেছেন, “শুভমানের মধ্যে আলাদা করে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। ও গত বছর থেকেই দুর্দান্ত দায়িত্ব নিয়ে খেলছে। এটা গুরুত্বপূর্ণ নয় কার নামের পাশে অধিনায়ক তকমা লেখা থাকবে।“

শুভমানের অধিনায়ক প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “সত্যি বলতে কি এখনও এই বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। অসম্ভব প্রতিভাবান ও। গিলের ক্রিকেটীয় বুদ্ধিও অসাধারণ। যে কারণে আমরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে শুভমনের সঙ্গেও আলোচনা করি। তবে আইপিএলের এই মরশুমেও হার্দিকই অধিনায়ক থাকবে।‘’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *