Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অবশেষে শাস্তির মুখে পড়লেন শুভমন গিল । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থদিনে স্কট বোল্যান্ডের বল শুভমন গিলের ব্যাটের কানায় লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ যায়। মাটি ঘেসে ক্যাচ ধরে নেন গ্রিন। আর সেই ক্যাচ নিয়েই বিতর্ক শুরু হয়। রিপ্লেতে দেখা যায় বল মাটিতে ছুঁয়েছে। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দেন।

অনেক প্রাক্তন ক্রিকেটারই তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম স্টোরি এবং টুইটারে একটি পোস্ট করেন গিল। যেখানে সেই ক্যাচের ছবি দিয়ে নাম না করে আম্পায়ারের সমালোচনা করেন ভারতীয় দলের এই তরুণ ব্যাটার। এই ঘটনার পরই অস্ট্রেলিয়ার পাক্তন অধিনায়ক বলেন, ‘গিল যা করেছে, তা একেবারেই ঠিক করেনি। সরাসরি আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেছে ও। সেই জন্য আর্থিক জরিমানা অথবা সাসপেনশনের মুখে পড়তে হতে পারে গিলকে।’

পন্টিংয়ের এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই আইসিসি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিল। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলার অপরাধে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হল শুভমন গিলকে। শুধু তাই নয়, স্লো ওভার রেটের জন্য ভারতীয় দলকে জরিমানা করা হয়েছে।

তবে গিলের উপর যে জরিমানার কোপ পড়তে চলেছে তা আগেই বোঝা গিয়েছে। আম্পায়ারদের বিরুদ্ধে মুখ খোলা এবং সমালোচনা করা মোটেই ভালো ভাবে নেয়নি আইসিসি। শুধু তাই নয়, অনেক প্রাক্তনই আবার ঘটনাটিকে এড়িয়ে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই ম্যাচ রেফারির রিপোর্ট অনুযায়ী গিলকে জরিমানা করল আইসিসি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *