ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ এ বছরের শেষে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ । ইতিমধ্যেই আইসিসি ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপের সময়সূচী। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ইতিমধ্যেই আইসিসি ঘোষণা করে দিয়েছে বিশ্বকাপের সময়সূচী। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
৮ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। এরপর ১৫ অক্টোবর হবে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ। এই খেলা হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
প্রথম তিনটে খেলার মধ্যে ভারত দুটো খেলায় মুখোমুখি হতে চলেছে দুটো শক্তিশালী দলের। দুটো খেলার মধ্যে একটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং অপরটি পাকিস্তানের বিরুদ্ধে। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন এই সময়সূচী ভারতের কাছে খুবই সুবিধাজনক।
সুনীল গাভাস্কার বলেন, ‘‘প্রথমেই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা অনেক বেশি সুবিধাজনক। শেষ ম্যাচ যদি জিততেই হত আর সেটা অস্ট্রেলিয়ার মুখোমুখি নামতে হত তাহলে ভারতের কাছে অনেক বেশি কঠিন বিষয় হত।’’
তিনি আরও বলেন, ‘‘প্রথমে যদি কঠিন দলের বিরুদ্ধে হেরেও যায় তাহলেও একটা সুযোগ থেকে যাচ্ছে এগিয়ে যাওয়ার। পরে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে খেলা পড়লে খেলোয়াড়রা বুঝে যাবে কিভাবে খেলতে হবে এবং কতটা ভাল খেলে জিততে হবে।’’
ভারত শেষ ওডিআই বিশ্বকাপ জিতেছে ২০১১-তে। আশা করা যায় দীর্ঘ ১২ বছরের আইসিসি ট্রফির খরা এ বছর কাটিয়ে উঠবে দল। ভারতীয় ক্রিকেট দল মোট দু’বার বিশ্বকাপের শিরোপা পেয়েছে। একবার ১৯৮৩-তে কপিলদেবের নেতৃত্বে এবং ২০১১-তে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। এমনিতেও ২০১৩-র পর থেকে ভারত কোনওরকম আইসিসি ট্রফি জেতেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
