অলস্পোর্ট ডেস্ক: দারুণ ফর্মে তিনি। ইতিমধ্যেই দেশের জার্সি ছেড়ে রেখেছেন। কিন্তু প্রতিভা তো প্রতিভাই। যা আজও একইরকমভাবে খেলার মাঠে কাজে লাগছে। তিনি সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে কখনও ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকাচ্ছে আবার কখনও বল হাতে তুলে নিচ্ছেন গুরুত্বপূর্ণ উইকেট। আর এই দুরন্ত ফর্মের কারণেই দাবি উঠছে তাঁর জাতীয় দলে ফেরার। সামনেই টি২০ বিশ্বকাপ। আইপিএল-এর পারফর্মেন্সের উপর নির্ভর করেই অনেক দেশ দল সাজাবে। সেখানে সুনীল নারিন থাকবেন না এটা যেন ভাবতেই পারছেন না তাঁর ফ্যানরা। বরং অবসর থেকে ফিরে টি২০ বিশ্বকাপ খেলার আর্জি ফ্যানদের।
ফ্যানদের এই আর্জি নিয়ে মুখ খুলেছেন সুনীল নারিন। তিনি ফ্যানদের উদ্দেশে বলেন, “আমি আশা করি এই এই বার্তাটি যখন আপনাদের কাছে পৌঁছবে তখন আপনারা সবাই ভাল সুস্থ রয়েছেন।’’
তিনি ফ্যানদের তাঁকে ঘিরে এই আবেগে আপ্লুত। বলেন, ‘‘আমি সত্যিই খুশি এবং আপ্লুত যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক মানুষকে প্রকাশ্যে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে।’’
কিন্তু তিনি এও জানিয়ে দিয়েছেন যে তিনি আর অবসর ভেঙে জাতীয় দলে ফিরবেন না। তাঁর সিদ্ধান্তে তিনি খুশি। তিনি বলেন, ‘‘আমি আমার সিদ্ধান্তে খুশি এবং আমি কখনওই হতাশ হতে চাই না, এই দরজা এখন বন্ধ এবং যারা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামবেন আমি তাদের সমর্থন করব। ছেলেরা যারা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং আমাদের দুর্দান্ত ভক্তদের দেখানোর যোগ্য যে তারা আরও একটি খেতাব জিততে সক্ষম – আমি সবাইকে শুভেচ্ছা জানাই।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
