অলস্পোর্ট ডেস্ক: আমিনুল ইসলামের নেতৃত্বে চলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টার রাজের অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবলাকে সভাপতি পদে বসালো বাংলাদেশ সরকার। এই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে ৫ সদস্যের তদন্তকারী কমিটির রিপোর্টের ভিত্তিতে। যারা গতবছর অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে নানা দুর্নীতির অভিযোগের তদন্ত করছিলেন।
৩৭ বছরের তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি নিযুক্ত হয়েছেন। তামিম ১১ সদস্যের অ্যাডহক কমিটির মাথায় বসলেন। এই কমিটি আছেন বাংলাদেশ ক্রিকেট দলের আর এক প্রাক্তন অধিনায়ক মিনাজুল আবেদিন ও প্রাক্তন ক্রিকেটার-ধারাভাষ্যকার আতাহার আলি খান। বাকি সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আমেদ, ইসরাফিল খাসরু, তানজিল চৌধুরি, সলমন ইসপাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
সরকারি তদন্তকারী কমিটি ক্রীড়মন্ত্রকের দপ্তরে বসে প্রচারমাধ্যমকে তামিম ইকবালের সভাপতি পদে বসানোর কথা ঘোষণা করে। তার আগে ন্যাশানাল স্পোর্টস কাউন্সিলের ডিরেক্টার মহম্মদ আমিনুল এহশান জানান, বিসিবির বর্তমান নির্বাচিত কমিটি ভেঙে দিতে বাধ্য হচ্ছেন নির্বাচনের পদ্ধতিতে অনেক বেনিয়ম থাকায়। তাঁরা আইসিসির কাছে তামিম ইকবালের সভাপতি পদে বসার খবর জানিয়েছেন। একইসঙ্গে অ্যাডহক কমিটির গঠনের বিষয়টিও, যারা আগামী ৩ মাস বোর্ডের কাজকর্ম চালাবেন। বর্তমান অ্যাডহক কমিটির দায়িত্ব হবে আগামী তিনমাসের মধ্যে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে স্থায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি গড়ে নেওয়া। যতদিন সেটা না হচ্ছে, এই অ্যাডহক কমিটি ক্রিকেট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম দেখাশোনা করবে।
আমিনুল ইসলাম রবিবার বলেছিলেন, তিনি বিসিবির সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে চান। কিন্তু বাংলাদেশের নতুন সরকার তাঁকে সে সুযোগ দিল না। আমিনুলের কমিটির বিরুদ্ধে ক্রিকেট বোর্ড নির্বাচনে কারচুপির পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের কারণে টি২০ বিশ্বকাপে না খেলার মতো হঠকারি সিদ্ধান্তের অভিযোগ রয়েছে। আগের বোর্ড থেকে ৪জন সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করছিলেন গত সপ্তাহে। সবমিলিয়ে এবছর জানুয়ারি থেকে সংখ্যা ৯।
বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল ৩৯১ টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ১৫ হাজারের বেসি রান করেছেন। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে নেতৃত্বে দিয়ে ৩৮ ম্যাচে ২১ টি জয় এনে দেন তামিম। যার মধ্যে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২-১ ফলে সিরিজ জয় আছে। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তামিম ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঢাকা প্রিমিমিয়া লিগের ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ায় পাকাপাকিভাবে ক্রিকেট মাঠ থেকে সরে দাঁড়ান তামিম। তারপর থেকে ঢাকার একটি ক্রিকেট ক্লাবের পরামর্শ দাতার ভূমিকায় ছিলেন তামিম। ২০২৫ সালে বোর্ডের ডিরেক্টার নির্বাচনে প্রার্থী হওয়ার কথা প্রথমে ঘোষণা করলেও,পরে নির্বাচনে আমিলুল তার দলবলের বেনিয়মের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
