অলস্পোর্ট ডেস্ক: কর্মজীবী মহিলাদের নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তানজিম হাসান সাকিব। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে কর্মজীবী মহিলাদের নিয়ে নিন্দা করেন। তারপরই তাকে সমালোচনার মুখে পড়তে হয়। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় তিনি ক্ষমা চেয়েছেন এই পোস্টের জন্য, তাঁর উদ্দেশ্য ছিলনা মহিলাদের ছোট করা। কারণ তাঁর মাও একজন নারী।
গত সপ্তাহে এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। সেই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট নেন ২০ বছরের তানজিম হাসান সাকিব। কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে তারকা হওয়ার বদলে নিজের দোষে তিনি ভিলেন হয়ে যান। নারীবাদীদের ক্ষোভের মুখে পরেন তিনি। এছাড়াও একাধিক মানুষ তাঁর বিরুদ্ধে কথা বলেন। এরপর ক্ষমা চান তিনি। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। “তানজিম ক্ষমা চেয়েছেন। তাকে সতর্ক করা হয়েছে যাতে সে ভবিষ্যতে এই ধরনের পোস্ট না করে। সে মাইসোজিনিস্টিক নন। সে বলেছে সে মহিলাদের বিরুদ্ধে নয়। কারণ তাঁর মা-ও একজন মহিলা,” বলেন বাংলাদেশের বোর্ডের সচিব জালাল ইউনুস।
গত বছর তানজিম এই পোস্ট করেছিল। এতে তিনি শ্রমজীবী মহিলা এবং যারা পুরুষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় পরেন তাঁদের সমালোচনা করেছিলেন। তিনি ফেসবুক পোস্টে লেখেন,”স্ত্রী কাজ করলে তাঁর সৌন্দর্য নষ্ট হয়ে যায়, স্ত্রী কাজ করলে সংসার নষ্ট হয়ে যায়, স্ত্রী কাজ করলে কোনও গোপনীয়তা থাকেনা এবং সমাজ নষ্ট হয়।“
বাংলাদেশের বিশাল সংখ্যক মহিলারা গার্মেন্টস ফ্যাক্টারিতে কাজ করেন এবং সম্প্রতি কিছু বছর তাঁদের হাত ধরে বাংলাদেশের অর্থনীতিতে অনেক উন্নতি হয়েছে। কিন্তু অনেক মুসলিম দেশে এখনও ব্যাপকভাবে পুরুষতান্ত্রিক মনোভাব রয়ে গিয়েছে। নারীবাদী লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি বলেছেন যে বাংলাদেশ দলের জার্সিগুলি যে কারখানায় তৈরি করা হয়েছিল তাঁর বেশিরভাগ মহিলারা পরিচালিত। সাকিবের উদ্দ্যেশে তিনি বলেন, “ আমি আপনার জন্য দুঃখিত যে আপনি আপনার মাকেও একজন সাধারণ মানুষ ভাবেন না।“
২০২০-তে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতায় বড় ভুমিকা ছিল তানজিম সাকিবের। তাঁর স্বল্প সময়ের সিনিয়র কেরিয়ারে তিনি মোট ১২ টি প্রথম পর্বের ম্যাচ খেলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
