Cart Total Items (0)

Cart

All Sports
হার্দিক পাণ্ড্য

অলস্পোর্ট ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি২০ খেলেছে ভারত।উপমহাদেশীয় জায়ান্টদের থেকে প্রত্যাশা ছিল তারা ক্লিন সুইপ করবে পুরো ফর্ম্যাট জুড়ে। কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ন আলাদা। টেস্ট সিরিজে ভারত ১-০-তে জিতেছিল। এরপর একদিনের সিরিজ ২-১-এ জেতে। কিন্তু টি২০-তে ধাক্কা খেল দল। পাঁচ ম্যাচের সিরিজ ২-৩-এ হেরে গেল ভারত।

সিরিজে ভারতীয় দল হারের সঙ্গে সঙ্গে কয়েকটি অপ্রত্যাশিত রেকর্ডও করে ফেলেছে।সেগুলি হল:

১)ভারতীয় দল ২৫ মাসের মধ্যে প্রথম টি২০ সিরিজ হারল।

২)১৭ বছরের মধ্যে ভারত প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল।

৩)এই সিরিজের আগে ভারত কখনও টি২০ সিরিজের ইতিহাসে তিনটে ম্যাচ হারেনি।

পঞ্চম টি২০-তে সূর্যকুমার যাদবই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি ৪৫ বলে ৬১ রান করেছিলেন। এছাড়াও তিলক বর্মা‌ ১৮ বলে ২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৬৫ তুলেই থামতে হয় ভারতকে।ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্রেন্ডন কিং ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। এরপর নিকোলাস পুরান ৩৫ বলে ৪৭ রান করে দলের জয় নিশ্চিত করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *