সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড়। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্ক: রাহুল দ্রাবিড় ২০০৮-এ তাঁর ক্রিকেট জীবনে প্রথম ভারতীয় টেস্ট দলে পরিবর্তন হতে দেখেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবসরের পর এমএস ধোনি ভারতীয় দলের অধিনায়কত্ব পেয়েছিলেন অনিল কুম্বলের কাছ থেকে। এরপর ২০১২-তে দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণ দল থেকে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা খুলে গিয়েছিল বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারার জন্য। এর ঠিক একবছর পরই সচিন তেন্ডুলকরের অবসর গ্রহনের সঙ্গে শেষ হয়েছিল ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের।
প্রায় একযুগ পর ভারতীয় দলের পরিবর্তনকে অন্য চোখে দেখতে চলেছেন তিনি। খেলোয়াড় হিসেবে নয় প্রধান কোচ এবং একজন অভিজ্ঞ হিসাবে, যিনি দীর্ঘদিন ধরেই এই সিস্টেমের মধ্যে রয়েছেন।
পূজারা যিনি দ্রাবিড়ের পরিচিত জায়গায় দীর্ঘ দিন ধরে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে রাজত্ব করছেন। বর্তমানে ১০৩টি টেস্ট ম্যাচের পর দলের বাইরে থাকতে পারেন। তাঁর পরিবর্তে তাঁর জায়গা দখল করেছেন শুভমান গিল। যিনি কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে একজন ভাল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করতে সফল হয়েছেন। তাঁর সঙ্গে সেই জায়গা নিতে চলেছেন বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন যশস্বী আগামী দিনে ভারতীয় দলকে দীর্ঘ সময়ের জন্য পরিষেবা দিতে চলেছেন।
গত সপ্তাহে ডমিনিকাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচে জয়সওয়াল ১৭১ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেছিলেন। তিনি যেভাবে ব্যাট করেছিলেন তা দেখলে বোঝা যায় প্রয়োজনে আক্রমণাত্বক ক্রিকেট খেলতে পারলেও যখন প্রয়োজন তখন আবার রক্ষণশীলও হতে পারেন। আবার যখন রানের প্রয়োজন তখন কঠোর পরিশ্রমও দিতে পারেন, যা দ্রাবিড়কে অবাক করে।
তরুণদের প্রশংসা করার পাশাপাশি দ্রাবিড় বলেছেন তিনি আশা করেন যে নবাগতরা ভবিষ্যৎ-এ আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে এবং একসঙ্গে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার মাধ্যমে আরও বড় হবে।
‘‘আমি জানি জয়সওয়াল ও গিলের মতো ক্রিকেটাররা আগামী দিনে আরও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। তারা এগিয়ে যাবে এবং আগামী দিনে আরও ভাল খেলব।’’ দ্রাবিড় বলেন, ‘‘অন্যান্য দলগুলি তাদের আরও ভালভাবে জানবে তাদের জন্য নতুন নতুন প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। চলতি টেস্টেও আমরা হয়তো দেখতে পাব ওয়েস্ট ইন্ডিজে জয়সওয়ালের খেলা দেখার পর আরও নতুন কোনও কৌশল নিয়ে মাঠে নামবে। এবার দেখার পালা যশস্বী কিভাবে তার মোকাবিলা করে।’’
‘‘একজন তরুণ খেলোয়াড় হিসাবে পরিচিতি হয়ে যাওয়ার পর দলগুলো আরও ভাল ভাবে পরিকল্পনা নিয়ে মাঠে নামে। একজন দক্ষ খেলোয়াড় হিসাবে আপনাকেও সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। অপেক্ষায় আছি জয়সওয়ালের আরও ভাল পারর্ফমেন্স দেখার জন্য,’’ একজন প্রশিক্ষক হিসেবে এর থেকে খুশির আর কিই বা হতে পারে। বলেছেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
