Cart Total Items (0)

Cart

All Sports
রবীন্দ্র জাদেজা

অলস্পোর্ট ডেস্ক: ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে একজন অলরাউন্ডার হিসেবে এখনও নিজের জায়গা ধরে রেখেছেন, কিন্তু অভিজ্ঞতার থাকলেও রোহিত শর্মা বিদায় নেওয়ার পর নির্বাচক কমিটি তাঁকে টেস্টে অধিনায়কত্ব বা সহ-অধিনায়কত্বের জন্য বেছে নেয়নি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জন্য গুরুত্বপূর্ণ পারফর্ম্যান্সের পর, জাডেজা স্বীকার করেছেন যে অধিনায়কত্বের ভূমিকা পালন করার সময় তাঁর আর নেই। ভারতীয় অধিনায়ক শুভমান গিলের পাশে দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও, জাডেজা ১৩৭ বলে মূল্যবান ৮৯ রান করে প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ওঠেন, যা ভারতকে চালকের আসনে তার অবস্থান ধরে রাখতে সাহায্য করে। ১৫ বছরেরও বেশি সময় ধরে তাঁর ক্রিকেট কেরিয়ারে ইংল্যান্ডের তৃতীয় সফরে থাকা জাডেজাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর সময়কালে অধিনায়কত্বের ইচ্ছে তাঁর মনে এসেছিল কিনা।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর হাসিমুখে অভিজ্ঞ তারকা সাংবাদিকদের বলেন, “না, সেই সময় এখন চলে গিয়েছে।”

জাডেজাকে গিলের ইনিংস সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, “সত্যি বলতে, ওকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ব্যাটিংয়ে ওকে অধিনায়কের মতো দেখাচ্ছে না। ওকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ও সবকিছু নিজের সাথে বহন করছে। ওর ব্যাটিংয়ে আমি সেই সবের প্রভাব দেখতে পাচ্ছি না। আজও, দুর্ভাগ্যবশত বলটা ওর (ফিল্ডারের) হাতে চলে গেল। কিন্তু আজ, আমার মনে হয়নি যে এই ইনিংসে ও আউট হবে। ও খুব ভালো খেলেছে। আমরা যখন একসাথে ব্যাট করছিলাম, তখন আমরা পার্টনারশিপ নিয়ে কথা বলছিলাম। আমাদের একটা লম্বা পার্টনারশিপ হবে, আর আমরা একে অপরের সাথে কথা বলতে থাকব।”

জাডেজা গিলের সঙ্গে ২০৩ রানের পার্টনারশিপের সঙ্গে ভারতকে বিশাল রানে পৌঁছে দিয়েছিলেন। জশ টংয়ের একটি শর্ট-লেংথ ডেলিভারির তাঁর ইনিংস থামাতে বাধ্য করে, তবে ততক্ষণে ভারত একটা বড় রানে পৌঁছে গিয়েছে। অতিরিক্ত গতি এবং বাউন্সের সঙ্গে জাডেজা দ্রুত তাঁর শটটি উইকেটরক্ষক জেমি স্মিথের হাতে তুলে দেন। যার ফলে সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।

জাডেজা মাঠ ছাড়ার পর, গিল ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ১৪৪ রানের এক দুর্দান্ত জুটি গড়ে ইংল্যান্ডের বোলিং আক্রমণকে চাপে রাখাটা অব্যহত রাখেন, যা তাদের হতাশ করার জন্য যথেষ্ট। জো রুট ৪২ (১০৩) রানে সুন্দরকে আউট করেন, অন্যদিকে ভারতের ইনিংসে রানের পাহাড়ে নিয়ে যাওয়া গিল ২৬৯ রানে তাঁর ম্যারাথন ইনিংস শেষ করেন, যার ফলে ভারত প্রথম ইনিংস ৫৮৭ রানে শেষ করে।

জবাবে বল হাতে আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ শুরুর ইনিংসেই ধাক্কা দিলে ইংল্যান্ড চাপে পড়ে যায়। তারা বেন ডাকেট (০), অলি পোপ (০) এবং জ্যাক ক্রাউলি (১৯)-কে পর পর ফিরিয়ে দেন প্যাভেলিয়নে। জো রুট এবং হ্যারি ব্রুক কঠোর পরিশ্রম করে ৫২ রানের অপরাজিত জুটি গড়ে দিনের শেষে ইংল্যান্ডকে ৭৭/৩-তে নিয়ে যান।

জাডেজা তৃতীয় দিনে ভারতের আক্রমণ পরিকল্পনার রূপরেখা তুলে ধরে বলেন, “আমরা খুব বেশি দূরের চিন্তা করছি না। আগামীকাল লাঞ্চের আগে আমাদের ২-৩ উইকেট নিতে হবে। যদি আমরা তা করি, তাহলে আমরা অবশ্যই খেলায় এগিয়ে থাকব। ফলাফল যা কিছু হতে পারে। অতীতে ক্রিকেটে বড় বড় জুটি হয়েছে। আমরা খেলাটিকে খুব হালকাভাবে নেব না। আমরা আজ শক্তি নিয়ে খেলছিলাম। আশা করি, ভারতের পক্ষে আমরা ভালো ফলাফল পাব।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *