অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টের জন্য দল ঘোষণা করবে কয়েকদিনের মধ্যেই। তবে এখনও বিরাট কোহলির প্রত্যাবর্তনের বিষয়ে কোনও স্পষ্ট খবর নেই। হায়দরাবাদে প্রথম টেস্ট শুরুর মাত্র কয়েকদিন আগে বিরাট কোহলি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন এবং কখন তিনি ফিরতে চান তা এখনও নিশ্চিত করেননি। রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুলও চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তবে তৃতীয় টেস্টের আগে ফিরে আসতে পারেন দলে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট তাঁর ফেরার তারিখ বিসিসিআইকে জানাননি। তবে, নির্বাচকরা তৃতীয় টেস্টের জন্য তাঁকে দলে রাখবে। “বিরাট সিদ্ধান্ত নেবেন কখন তিনি ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চান। তিনি এখন পর্যন্ত আমাদের জানাননি তবে তিনি যখনই খেলার সিদ্ধান্ত নেবেন, তখনই তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে,” প্রতিবেদনে বিসিসিআইয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, “যদিও দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল, কিছু ব্যক্তিগত পরিস্থিতি তার উপস্থিতি এবং অবিভক্ত মনোযোগ দাবি করে। বিসিসিআই তার সিদ্ধান্তকে সম্মান করে এবং বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারকে তার সমর্থন দিয়েছে,” বিসিসিআই এক বিবৃতিতে বলেছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ান কোহলি। ব্যক্তিগত জরুরী কী কারণে কোহলিকে ক্রিকেট মাঠ থেকে দূরে রাখা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে, তাঁর প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ এবি ডি ভিলিয়ার্স নিশ্চিত করেছেন যে ভারতীয় ক্রিকেটার এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা শীঘ্রই তাদের দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনবেন।
এদিকে রাহুলের প্রত্যাবর্তন নিয়ে সামান্য সন্দেহ থাকলেও, জাডেজ দ্রুত ফিট হয়ে উঠেছেন, এবং ধরেই নেওয়া যায় তিনি তৃতীয় টেস্টের আগে ফেরার জন্য প্রস্তুত হতে পারেন। যশপ্রীত বুমরাহের জন্য, বাকি তিনটি ম্যাচের একটি থেকে বিশ্রাম নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত তাঁর নিজের হাতেই রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
