Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তিলক ভার্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন পেটের চোটের কারণে। ২১ জানুয়ারি নাগপুরে টি২০ সিরিজে ম্যাচ শুরু হবে। একটি বিশেষ সূত্র জানাচ্ছে, বুধবার রাজকোটে হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলার সময় প্রাতঃরাশের পর তিলক পেটে ব্যথা অনুভব করেন। বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেন তিলক। তারপরই তিলককে নিউজিল্যান্ডের বিরুদ্ধে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কে ভারতীয় দলে আসবেন, সেটা এখনও বলা হয়নি। শ্রেয়স আয়ারের ভারতীয় টি২০ দলে ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল শুভমান গিলের তুলনায়।

বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানা গেছে, ২৩ বছরের তিলক সকালে তলপেটে প্রচন্ড ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত রাজকোটের গোকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নানা স্ক্যান করা হয় পেটের এই ব্যথার কারণ খুঁজতে। যার রিপোর্ট বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে পাঠানো হয়েছে। সেখানকার ডাক্তাররা তিলককে অপারেশনের পরামর্শ দেন। সেখানে তিলকের তলপেটে সফল অস্ত্রোপচার হয়েছে। এই অপারেশনের ফলে মাঠে ফিরতে তিলকের তিন থেকে চার সপ্তাহ লেগে যাবে। এর অর্থ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ শুধু সুস্থ হয়ে মাঠে ফিরলেই তো হবে না, তিলককে আগের মতো ফিট হতে সময় দিতে হবে।

একইসঙ্গে তিলক তলপেটের অস্ত্রোপচার করানোয় টি২০ বিশ্বকাপের শুরুর দিকের কিছু ম্যাচও মিস করতে পারেন। ডাক্তাররা এক থেকে দু’‌দিনের মধ্যে বলতে পারবেন, অপারেশনের ফলে তাঁর পেটের পেশি কতটা কমজোরি হয়েছে। আর তা ঠিক হতে কতটা সময় লাগবে। টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ রয়েছে ৭,১২, ১৫, ১৮ ফেব্রুয়ারি আমেরিকা(‌মুম্বই)‌, নামিবিয়া(‌দিল্লি)‌, পাকিস্তান(‌কলম্বো)‌, হল্যান্ড(‌ আমেদাবাদ)‌। তিলক টি২০ ম্যাচে ভারতের হয়ে গত একবছর ধরে দুর্দান্ত পারফরমেন্স করে এসেছেন। বিশেষ করে এশিয়া কাপ জয়ে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৬৯ রানের অপারজিত ইংনিংস চিরকাল দেশবাসী মনে রাখবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *