Cart Total Items (0)

Cart

All Sports
পাকিস্তান ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের সময় এক মহিলা হোটেল কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য একজন অজ্ঞাত পাকিস্তানি খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং পরে তাকে জরিমানাও করা হয়, টিম ম্যানেজার কর্তৃক জরিমানা করা হয়। টেলিকম এশিয়া স্পোর্ট জানিয়েছে, আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার আট ম্যাচের আগে এই ঘটনাটি ঘটে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দলের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে। যদিও সেই ক্রিকেটারের নাম বাইরে আনা হয়নি।

“শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের শেষ সুপার আট ম্যাচের আগে, পাকিস্তানের বিশ্বকাপ দলের একজন খেলোয়াড় একজন মহিলা হাউসস্টাফের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন,” সূত্র টেলিকম এশিয়া স্পোর্ট। “কর্মীরা চিৎকার করে সাহায্যের জন্য ডাকেন, যার ফলে হোটেল কর্মীরা তাংকে উদ্ধার করতে এগিয়ে আসেন এবং পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমাকে বিষয়টি জানান,” দলের সূত্রের খবর।

“গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেয়েছিল বিষয়টি কঠোরভাবে মোকাবেলা করা হোক, কিন্তু চিমা খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন এবং দুর্ব্যবহারের জন্য তাকে জরিমানা করেছেন,” টেলিকম এশিয়া স্পোর্ট রিপোর্টে বলেছে।

যদিও পাকিস্তান সেই ম্যাচটি পাঁচ রানে জিতেছিল, নেট রান-রেটে দল সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়। তার পর রবিবার এবং সোমবার দু’ভাগে দেশে ফেরে পাকিস্তান ক্রিকেট দল।

উক্ত খেলোয়াড়কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর শৃঙ্খলা কমিটির সামনে হাজির করার সম্ভাবনা রয়েছে এবং তাঁর শাস্তি আরও বাড়তে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানি খেলোয়াড় এবং ব্যাকরুম কর্মীদের সফরে অসদাচরণের ইতিহাস রয়েছে।

তরুণ ব্যাটসম্যান হায়দার আলিকে গত বছর পাকিস্তানের ইংল্যান্ড সফরে এক মেয়েকে ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার পুলিশ গ্রেফতার করেছিল। হায়দার আদালতে হাজির হলেও প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল, রিপোর্টে দাবি করা হয়েছে। কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে একজন মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের জন্য পাকিস্তান দলের ম্যাসাজার মালাং আলির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *