অলস্পোর্ট ডেস্ক: গুজরাট টাইটান্স বনাম পঞ্জাব কিংস আইপিএল ২০২৪ ম্যাচটি রীতিমতো থ্রিলারের রূপ নেয়। শুভমান গিলের অপরাজিত ৮৯ গুজরাট টাইটানসকে ২০ ওভারে ১৯৯/৪-এ নিয়ে যাওয়ার পরে, পঞ্জাব কিংসের শুরুর ব্যাটাররা ভরসা না দিয়েই আউট হয়ে যান। কিন্তু এই ম্যাচেই একজনের অন্যরকম কিছু করার ছিল, তিনি শশাঙ্ক সিং । ঘরোয়া ক্রিকেট তারকা ২৯ বলে (৪x৬, ৬x৪) অপরাজিত ৬১ রান করে তাঁর দলকে শেষ ওভারে একটি স্মরণীয় জয় এনে দেন। শিখর ধাওয়ান এবং স্যাম কুরানের মতো তারকাদের দ্বারা ভরা একটি দলে, শশাঙ্ক সিংই পিবিকেএস-এর হয়ে এই ম্যাচে আসল কাজটি করে যান।
অলরাউন্ডার শশাঙ্ক সিং পঞ্জাবের নায়ক হয়ে ওঠেন এদিন, ২৯ বলে অপরাজিত ৬১ রান করে তাঁর দলকে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন। পিবিকেএস এক পর্যায়ে ৭০/৪-এ নেমে গিয়েছিল এবং দেখে মনে হচ্ছিল যে জিটি ঘরের মাঠে টানা তিন ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেছে। কিন্তু এদিনের স্টোরিতে অন্য কিছুই লেখা ছিল। শশাঙ্ক এবং আশুতোষ শর্মা যেটা লিখলেন এই রোমহর্ষক ম্যাচে।
দর্শন নালকান্দেকেমেরে চূড়ান্ত বলে জয় এনে দেন সেই শশাঙ্ক। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার উচ্ছ্বাস সেই সময় ছিল দেখার মতো। তিনি নিজেও আজ মানবেন সেদিন নিলামে একটি সুন্দর ভুলে করেছিলেন তিনি।
কে এই শশাঙ্ক সিং?
শশাঙ্ক সিংকে নিলামে পঞ্জাব কিংস দলে নেওয়া হয়েছিল। মা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর নিলামে, পঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিন্টা এবং নেস ওয়াদিয়া কিছুটা বিভ্রান্ত হয়েই শশাঙ্ককে দলে নিয়েছিলেন। ভারতীয় শশাঙ্ক সিংয়ের জন্য তাঁরা বিগ করে ও কোনো চ্যালেঞ্জ ছাড়াই তা জিতে নেয় । কিছুক্ষণের মধ্যেই তাদের সমন্বিত ফেরে। দেখা যা যে আইপিএল ফ্র্যাঞ্চাইজির এই খেলোয়াড়কে কেনার কথাই ছিল না।
তাঁরা বাতিলের দাবিও করেন। আইপিএল ২০২৪ নিলামকারী মল্লিকা সাগরও কিছুটা অবাক হয়েছিলেন। কিন্তু তাদের দাবি মানা হয়নি। শশাঙ্ক সিং-কে তারা অনিচ্ছা সত্ত্বেও দলে রাখতে বাধ্য হয়। পরবর্তী সময়ে এক্সে পোস্ট করে শশাঙ্ক সিংকে তাদের দলে স্বাগত জানিয়েছিল দল।
পঞ্জাব কিংস নিলামফ্লোরেই স্পষ্ট করেছিল যে শশাঙ্ক সিংকে কেনা সবসময়ই তাদের পরিকল্পনার মধ্যে ছিল। “পঞ্জাব কিংস স্পষ্ট করতে চায় যে শশাঙ্ক সিং সবসময় আমাদের টার্গেট তালিকায় ছিলেন। তালিকায় একই নামের দু’জন খেলোয়াড় থাকার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আমরা তাকে দলে পেয়ে আনন্দিত এবং তাকে আমাদের সাফল্যে অবদান রাখতে দেখে আনন্দিত,” পঞ্জাব কিংস এক্স-এ একটি পোস্টে লিখেছে।
শশাঙ্ক সিংকে তখন কেনা হয় যখন দলগুলো কয়েকজন অনামী ২০ লাখের প্লেয়ারকে দলে নিতে চাইছিল। সেই সময় শশাঙ্কের নাম উত্থাপিত হলে, প্রীতি জিন্টা তাঁর দলের সঙ্গে খেলোয়াড় নিয়ে আলোচনা করার পরে প্যাডেল তোলেন। প্লেয়ারটি দ্রুত বিক্রি হয়ে যায় কারণ তার জন্য অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি বিড করেনি। এর পরই প্রীতি বুঝতে পারে ভুল শশাঙ্কে তাঁরা বিড করে ফেলেছে। শেষ পর্যন্ত সেই ভুল একটা সুন্দর ভুলে পরিনত হল বৃহস্পতিবার।
শশাঙ্ক সিং ৫৮টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন, ১৩৭.৩৪ স্ট্রাইক-রেটে ৭৫৪ রান করেছেন। ৩২ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার জাতীয় পর্যায়ে ছত্তিশগড়ের হয়ে খেলেন। এর আগে, তিনি আরও তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন – সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ডেয়ারডেভিলস (পূর্ববর্তী) এবং রাজস্থান রয়্যালস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
