ভেঙ্কটেশ প্রসাদ
অলস্পোর্ট ডেস্কঃ ভেঙ্কটেশ প্রসাদের প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট দল-কে। সম্প্রতি ভারতীয় দলের কট্টর সমালোচক হিসেবে পরিচিত হয়েছেন প্রসাদ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টই২০ সিরিজ ৩-২-এ হেরে গিয়েছে ভারত। হার নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়তে হয়েছে জাতীয় দলকে। ভেঙ্কটেশ প্রসাদ মনে করেন হার্দিক পাণ্ড্যের দল ইলিউশনের মধ্যে রয়েছে।
সিরিজের শুরুতেই পরপর দুটো ম্যাচ হেরে, ০-২ তে পিছিয়ে পড়েছিল ভারত। এরপর দুটো ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরান পাণ্ড্যেরা। কিন্তু রবিবার শেষ রক্ষা করতে পারেনি তাঁরা। ৩-২-এ সিরিজ হারে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১৮ ওভারে করে ফেলে এই রান। সিরিজ হারের পর প্রসাদ নিজের টুইটারে পোস্ট করেন, ‘‘ ভারতীয় দলকে তাঁদের খেলার দক্ষতা বাড়াতে হবে। তাঁদের মধ্যে জেতার খিদের অভাব দেখা গিয়েছে। খেলার মাঝে অনেকসময় অধিনায়ক দিশাহারা হয়ে পরেন। বোলাররা ব্যাট করতে পারে না, ব্যাটসম্যান বল করতে পারে না। কেউ তোমার প্রিয় বলে তাঁর ওপর অন্ধ হওয়া উচিৎ নয়।“
‘‘মাঝে মাঝে সীমিত ওভারের খেলাতে ভারত খুবই সাধারণ একটা দল হয়ে যায়। কিছুমাস আগে টি২০ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই না করতে পারা ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে হেরে গেল ভারত। এর আগে ওডিআই সিরিজে আমরা বাংলাদেশের কাছে হেরে গিয়েছি। আশা করি এরপর থেকে কোনও মন্তব্য করার আগে তাঁরা নিজেদের ভুলগুলো খতিয়ে দেখবে”, বলেন প্রসাদ।
এরপর তিনি এক ভক্তের কমেন্টের উত্তরে বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ শুধুমাত্র ৫০ ওভারেই নয়, গত বছর অক্টোবর- নভেম্বরে টি২০ বিশ্বকাপে সুযোগ করে নিতেও ব্যর্থ হয়েছিল। ভারতকে তাঁদের বিরুদ্ধে এরকম খেলতে দেখা খুবই যন্ত্রণাদায়ক। সেই আগুন এবং জেতার খিদেটা অনুপস্থিত। আমরা একটা ইলিউশনে আছি।“
এমন একটা পিচ যেখানে মেরে খেলার সুযোগ ছিল না। কিন্তু তাও সূর্যকুমার যাদব নিজের খেলার গতি কমিয়ে চারটে বাউন্ডারি এবং তিনটে ছয় মেরে দুর্দান্ত ব্যাট করেন।
তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ দুই উইকেট হারিয়ে ১০৭ রান করে জয়ের পথ অনেকটা প্রশস্ত করে ফেলে। তাঁদের ওপেনার ৫৫ বলে ৮৫ রান করে শেষ পর্যন্ত টিকে থাকেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
