ভেঙ্কটেশ প্রসাদ
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সমালোচকদের মধ্যে অন্যতম ভেঙ্কটেশ প্রসাদ এবার এসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন। আগেও তিনি লোকেশ রাহুল-সহ অন্য ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করেছিলেন। এশিয়া কাপে সুপার চারে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে ঘোষণা করা হয়েছে। এবার তার নিয়ে তিনি এসিসির বিরুদ্ধে মুখ খুললেন আর তা নিয়ে ঝড় ওঠে স্যোশাল মিডিয়া জুড়ে।
ভেঙ্কটেশ প্রসাদ নিজের টুইটারে একটি পোস্ট করেন। কিছুক্ষণ পরে তিনি সেই পোস্টটিকে ডিলিট করে দেন। কিন্তু আবার কিছুক্ষণ পর তাঁর মনে হয়েছিল তাঁর সিদ্ধান্ত সবাইকে জানানো দরকার। সেই কারণেই আবার তিনি নতুন করে পোস্ট করেন।
তিনি তাঁর টুইটারে বলেন, ‘‘একজন দুর্নীতিগ্রস্ত, অহঙ্কারী লোক একটা অদুর্নীতিগ্রস্ত সংস্থার কঠোর পরিশ্রম, সুনাম সব নষ্ট করে দিচ্ছে এর প্রভাব অল্পতেই থেমে থাকছে না আরও বিরাট স্তরে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। রাজনীতি, খেলাধূলা, সাংবাদিকতা বা কপোর্রেট যে কোনও জায়গাতেই এই ঘটনা সত্যি হতে পারে।’’
প্রসাদ তাঁর ডিলিট করে দেওয়া টুইটে লিখেছিলেন, ‘‘একজন দুর্নীতিগ্রস্ত, অহঙ্কারী লোক একটা সংস্থা বিশেষত অদুর্নীতিগ্রস্ত সংস্থার কঠোর পরিশ্রম কেড়ে নিতে চাইছে। এবং পুরো নেতৃত্বে দুর্নীতির স্ট্যাম্প লাগিয়ে দিতে চাইছে। এটা শুধুমাত্র ক্ষুদ্র ক্ষেত্রে নয় বড় স্তরে এর প্রভাব ছড়িয়ে পড়ছে।’’
তিনি কেন আগের পোস্টটি ডিলিট করেছেন জানতে চাওয়ায় প্রসাদ বলেন, ‘‘ওটা একটা সাধারণ টুইট ছিল যেখানে আমি বলেছিলাম একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানের অনেক ভাল কাজকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে এবং এটি ক্ষুদ্র স্তরের পাশাপাশি যে কোনও বড় আকারেও প্রভাব ফেলতে পারে। আমি ওই টুইটে টিকিটের পাশাপাশি বিসিসিআইয়ের অক্ষমতা সম্পর্কেও বলেছিলাম তাই এটা নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছিল। তাই আমি পোস্টটি ডিলিট করে দিয়েছি।’’
এর আগেও প্রসাদ বিশ্বকাপের টিকিট বিক্রি হওয়া নিয়ে বিসিসিআইয়ের সমালোচনা করেছিলেন। ভারতীয় দলের নির্বাচনের বিষয় হোক বা বোর্ডের কার্যকারিতা হোক কিংবা ক্রিকেটারদের পারফর্ম্যান্স হোক সবেতেই তিনি তাঁর মত প্রকাশ করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
