ছবি: বিসিসিআই
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলে প্রতিভাবান বৈভব সূর্যবংশীকে খেলানোর জন্য বিশেষজ্ঞর দল নানা বক্তব্য রাখছিলেন অনেকদিন ধরেই। তবে সিনিয়র দলে এখনই না হলেও, ভারতীয় ‘এ’ দলে খেলার জন্য ডাক পেলেন বৈভব। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ১৫ সদস্যের ভারতীয় ‘এ’ দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় ‘এ’ দলের নেতৃত্ব দেবেন তিলক ভার্মা।
চলতি আইপিএলে অসাধারন পারফর্মেন্সের জন্য ১৫ বছরের বৈভবকে ভারতীয় ‘এ’ দলে নিয়েছে বিসিসিআই। এখনও পর্যন্ত আইপিএলের ১১ ম্যাচে ৪৪০ রান করেছেন বৈভব। ভারতীয় ‘এ’ দল ৯ জুন শুরু ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। টুর্নামেন্ট চলবে ২১ জুন পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজ শেষে ভারতীয় ‘এ’ দল দুটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে তার দিন অবশ্য এখনও ঘোষিত হয়নি। সাদা বলের ম্যাচগুলি যখন খেলা হবে ডাম্বুলায়, তখন লাল বলের খেলা হবে গলে।
ভারতীয় ‘এ’ দলে আছেন তিলক ভার্মা(অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ(সহ অধিনায়ক), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সুর্য়াংশ শেড়গে, প্রভসিমরণ সিং(উইকেটকিপার), কুমার কুশারগা, বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, আনসুল কাম্বোজ, আর্শাদ খান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
