Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। তৃতীয় এবং ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক রোহিত শর্মা ঘোষণা করলেন এদিনের ১১জনের দল। দেখা গিয়েছে বেশ কিছু পরিবর্তন। প্রথম দুটো ম্যাচে না খেললেও কথা মতো এই ম্যাচে খেলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বোলিং সাইডে স্পিনার কুলদীপ যাদবও ফিরেছেন দলে। কিন্তু ভাইরাল ফিবার হওয়ায় বাধ্য হয়ে খেলছেন না ঈশান কিষান। দল ঘোষণার পর রোহিত জানান দলে ১৩জন খেলোয়াড় সুস্থ রয়েছেন। বাকিরা বিশ্রামে আছেন বা চোটের কারণে অথবা অসুস্থতার জন্য দলে নেই।

টসের পর রোহিত বলেন, ‘‘এখানের অবস্থা খুবই ভাল, আবহাওয়া খুব ভাল আছে আজ। তাপমাত্রাও ঠিক আছে। আমরা শুধুমাত্র খেলায় মনোযোগ দিচ্ছি। দুটো ম্যাচের বিশ্রাম আমাদের শরীরের থেকেও মানসিক ভাবে বেশি প্রয়োজন ছিল। দলের খেলা নিয়ে আমি খুব খুশি। যা যা চেয়েছি প্রায় সবই করতে পেরেছি আমরা। দেখা যাক যদি আমরা দুটো নতুন বল ব্যবহার করতে পারি।’’

তিনি আরও বলেন, ‘‘আমি, বিরাট, কুলদীপ সবাই আজ দলে ফিরেছি। শেষ ম্যাচ থেকে অশ্বিন খেলছে না। সেই জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলছে। ঈশানের ভাইরাল ফিভার হয়েছে তাই সে আজ খেলছে না।’’

এদিনের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংস। টসের পর তিনি বলেন, ‘‘আমরা ব্যাট করতে নামছি। মনে হচ্ছে ভাল উইকেট আছে, কিন্তু ১০০ ওভারে কি পরিবর্তন হবে তা এখনই বলা যাচ্ছে না। সরাসরি বিশ্বকাপ ম্যাচ খেলার আগে আমরা সবাই অনেকটা সময় পাচ্ছি। ফলাফল হয়তো আমাদের পক্ষে হবে না। কিন্তু তাঁর কিছুটা পরিবর্তন আজ হতে পারে। আমরা অনেক রকম পরিস্থিতিতে খেলেছি তাই নতুন করে অবাক হওয়ার মত কিছু নেই। আমাদের দলে পাঁচটা পরিবর্তন হয়েছে। স্টার্ক এবং মাক্সওয়েল আজ খেলছে। সেই সঙ্গে তানভীর সংঘা জাতীয় দলে অভিষেক করল আজ।’’

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশাগনে, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, তনভীর সংঘা, জোশ হ্যাজেলউড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *