Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ সহজেই জিতে নিযে তিন ম্যাের টি২০ সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। সেই ম্যাচে ১৪ মাস পর ফিরেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এবার দ্বিতীয টি২০ জিতে সিরিজ পকেটে পুড়তে চাইবে ভারত। তার উপর দলে যখন ফিরেছেন বিরাট কোহলি। তিনিও ১৪ মাস পর দেশের জার্সিতে টি২০ ক্রিকেট খেলতে চলেছেন। দুই সিনিয়র তারকার প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভারতীয় দল। টি২০ বিশ্বকাপের আগে যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের পর টি২০ বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে রয়েছে ক্রিকেটার থেকে বোর্ড সকলেই। যে কারণেই মনে করা হচ্ছে দুই সিনিয়র তারকাকে ফেরানো হয়েছে দলে।

ইন্দৌরে দ্বিতীয় টি২০-তে বিরাট কোহলিকে দলে রাখতে গিয়ে বাদ দিতে হয়েছে তিলক ভর্মাকে। যে কারণে বিরাটের সামনে পারফর্ম করার একটা চ্যালেঞ্জ তো থাকবেই। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। টস জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে বল করব মাঠের পরিস্থিতি দেখে। এখানে বাউন্ডারি খুব ছোট। আমরা দলের সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিয়েছি এবং সেই অনুযায়ী তাদের চলাটা কর্তব্য। তাদের উপর কোনও চাপ নেই, ওদের শুধু নিজেদের সেরাটা দিতে হবে। আমরা বিশ্বকাপকে মাথায় রেখেই পরিকল্পনা করছি কিন্তু জয়টাও গুরুত্বপূর্ণ।”

এই দলে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। তিলকের জায়গায় বিরাটের পাশাপাশি শুভমান গিলের জায়গায় দ্বিতীয় ম্যাচে খেলতে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, জিতশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.co

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *